ভারতের বিরুদ্ধে নামার আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন জন্টি রোডসের
আপডেট করা - Feb 5, 2023 10:22 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। যদিও ভারতের বিরুদ্ধে এই বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্ব যে অন্যরকম তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জিততে মরিয়া হয়ে রয়েছে অস্ট্রেলিয়া শিবির। সেই মতো এই মুহূর্তে বেঙ্গালুরুতে শিবির চলছে ব্যাগী গ্রীন বাহিনীর। কিন্তু এবারের ভারত সফরে একটিও প্রস্তুতি ম্যাচ রাখেনি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার জন্টি রোডস।
যেকোনও টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সফরকারী দল সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে। ভারতীয় দল যখন বাইরে যায় তাদেরকেও এমন ম্যাচ খেলতে দেখা যায়। অস্ট্রেলিয়াও যে এমনটাকরেনি তা নয়। কিন্তু এবারেই যেন চিত্রটা বদলে গিয়েছে। ভারতের বিরুদ্ধে নামার আগে কোনওরকম প্রস্তুতি ম্যাচনা খেলারই সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও কেন এমন সিদ্ধান্ত তা স্টিভ স্মিথ, উসমান খোয়াজারা আগেই নিজেদের মন্তব্যে প্রকাশ করে দিয়েছিলেন। সেই মন্তব্যের সঙ্গেই এবার সহমত পোষণ করেছেন জন্টি রোডসও।
বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির চালাচ্ছে অস্ট্রেলিয়া বাহিনী
এই মুহূর্তে বেঙ্গালুরুতে প্রস্তুতি চালাচ্ছে অস্ট্রেলিয়া। এই প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গেই স্টিভ স্মিথ আগে জানিয়েছিলেন যে ভারতের মাটিতে নাকি প্রস্তুতি ম্যাচ খেলাটা একেবারেই অপ্রাসঙ্গিক। একইরকম সুর শোনা গিয়েছিল আরেক অজি তারকা উসমান খোয়াজার মুখেও। তাঁর মতে প্রস্তুতি ম্যাচে যেরকম পিচ পাওয়া যায়, তারসঙ্গে ম্যাচের পিচের কোনওরকম মিলই থাকে না। আর সেই কারণেই এবার প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া শিবির।
তাদের এই সিদ্ধান্তকেই সমর্থন করেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি ভারতের মাটিতে প্র্যাকটিস পিচ দেখেছি, সেখানেই বহু পায়ের চিহ্ন থাকে। প্রধান পিচ একেবারেই প্রস্তুতির জন্য ব্যাবহার করা হয়। সাম্প্রতিককালে প্রতিটি দলই প্রচুর ক্রিকেট ম্যাচ খেলছে। আর বলা বাহুল্য যে এখন টার্নিং উইকেট শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়। প্রধান বিষয় হল সেখানে কতটা সময় তুমি কাটাতে পার এবং কতটা নিজেকে প্রস্তুত করতে পার। সেটাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সবচেয়ে সাহায্য করবে”।
২০০৪ সালে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্টের নেতৃ্ত্বে সেই সিরিজ জয় েহয়েছিল। এরকপর আর কোমনও টেস্ট সিরিজই ভারতের মাটিতে জিততে পারেনি তারা। সেই পরিসংখ্যাই এবার স্টিভ স্মিথরা বদলাত মরিয়া হয়ে রয়েছে। বেঙ্গালুরুতে জোরকদমে চলছে অস্ট্রেলিয়ার প্রস্তুতি। নাগপুরের পিচে খেলার আগে অস্ট্রেলিয়া শিবিরও স্পিন আক্রমণেই জোর দিচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারী প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।