প্যাট কামিন্সের নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়ার

Australia Team
Australia Team. ( Image Source: CA )

বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। তবুও ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। শেষ ১৮ বছরের খরা কাটানোই এখন প্রধান লক্ষ্য ব্যাগী গ্রীণদের। গত বুধবারই ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া বাহিনী। সিরিজ জয়ের লক্ষ্যে সময় নষ্ট করতে তারা একেবারেই নারকাজ। বৃহস্পতিবার থেকেই প্যাট কামিন্সের নেতৃত্বে বর্ডার গাভাসকর চ্রফিতে নামার প্রস্তুতি সুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার। আঠারো বছরের খরা কাটানোই এখন প্রধান লক্ষ্য ব্যাগী গ্রীণ বাহিনীর।

ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে খেলাটা যে কতটা বড় চ্যালেঞ্জ তা ভালভাবেই জানে অজি বাহিনী।  এখানকার পিচে যে পেসের সঙ্গে স্পিনের সহায়তাও অনেকটা থাকে তা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার বেঙ্গালুরুর আলুর স্টেডিয়ামে সেই প্রস্তুতিতই নেমে পড়েছে টিম ইন্ডিয়া। যদিও শেষপর্যন্ত জয় আসবে কিনা তা তো সময়ই বলবে। ঘরের মাঠে এর আগেই তারা প্রস্তুতি আরম্ভ করে দিয়েছিল। ভারতীয় পিচের সঙ্গে সামঞ্জস্য রেখেই পিচ তৈরি করে সিডনির শিবিরে চলচিল সেই প্রস্তুতি।

২০০৪ সাল থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া

বুধবার প্যাট কামিন্,স, স্টিভ স্মিথ সহ বেশীরভাগ অস্ট্রেলিয় ক্রিকেটারই পৌঁছেগিয়েছে ভারতের মাটিতে। বৃহস্পতিবার ভিসা সমস্যা কাটিয়ে ভারতে পৌঁছচ্ছেন উসমান খোয়াজা। ঘরের মাঠে টেস্টের মঞ্চে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দুই দলের বিরুদ্ধেই জয় তুলে নিয়েছে তারা। আর সেই সিরিজ জয় যে অস্্রেলি.ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেটাই এবার ভারতের বিরুদ্ধেও কাজে লাগাতে মরিয়া হয়ে রয়েছে অজি বাহিনী। সেজন্যই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না অস্ট্রেলিয়া।

শেষবার ২০২০-২০২১ মরসুমে ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই আঘাত যে এখনও যথেষ্ট টাটকা রয়েছে তাদের মস্তিষ্কে তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রতিযোগও নিতে মরিয়া হয়ে রয়েছে ব্যাগী গ্রীন বাহীনী। এই  মুহূর্তে টেস্টের মঢ্চে দুরন্ত ফর্মে রয়েছেন ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটাররা। তারাই যে এখানেও ভরসা যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

২০০৪ সালে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে সেই সিরিজ জিতেছিল ব্যাগী গ্রীণ বাহিনী। এরপর থেকে আর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। এবার সেই পরিসংখ্যানটাই বদলাতে মরিয়া হয়ে রয়েছে অজি বাহিনী।

close whatsapp