শেষ ম্যাচেও কুলচা জুটিকে খেলানোর পরামর্শ মহম্মদ কাইফের

Kuldeep Yadav and Yuzvendra Chahal
Kuldeep Yadav and Yuzvendra Chahal. (Photo Source: BCCI)

বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামছে ভারত ও নিউ জিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় পিরিয়েছে ভারতীয় দল। তবে সিরিজ জিততে হলে এই ম্যাচে জয় ছা্ড়া কোনও উপায় নেই। তার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এই ম্যাচেও কুলদীপ যাদব  ও যুজবেনেদ্র চাহালকে একসঙ্গে খেলানোরই পরামর্শ দিচ্ছেন তিনি।  গতম্যাচে কুলদীপ এবং যুজবেন্দ্র চাহালের বোলিংয়ের সামনে বিধ্বস্ত হয়েছিল নিউ জিল্যান্ড ব্যাটাররা। এই কুলচা জুটের ওপরই ভরসা রাখার পরামর্শ মহম্মদ কাইফের।

প্রথম ম্যাচে যুজবেন্দ্র চাহালকে সুযোদ না দিলেও দ্বিতীয় ম্যাচেই তাঁকে প্রতম একাদশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা মাঠে নেমেই প্রমাণ করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলকে প্রথম সাফল্যটাই দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ফিন অ্যালেনের মতো ক্রিকেটারকে শুরুতেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে এই মুহূর্তে ভারতীয় বোলার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিকও তিনি।

দ্বিতীয় ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন কুলদীপ ও যুজবেন্দ্র চাহাল

এই দুই বোলারকে একসঙ্গে খেলালে ভারতীয় দল যে অনেক দিক থেকেই এগিয়ে থাকবে তা মানতে কোনও দ্বিধা নেই মহম্মদ কাইফের। বিশেষ করে তাঁর মতে বোলিংয়ের পাশাপাশি কুলদীপ যাদবের ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে। ব্যাটিং লাইনআপের সাত নম্বরে তাঁর মতো ব্যাটার থাকলে যে ভারতীয় দল অনেকটাই এগিয়ে থাকবে তাবলার অপেক্ষা রাখে না। সেজন্যই কুলচী জুটিকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

এই প্রসঙ্গেই স্টার স্পোর্টসে মহম্মদ কাইফ জানিয়েছেন, “অবশ্যই তুমি তিনে তিন করতে পার। এটা অবশ্যই খেলানো যা্য় তার কারণ তারা প্রত্যেকেই যথেষ্ট  দক্ষ বোলার। সেইসঙ্গে কুলদীপ যাদব এং যুজবোেন্দ্র চাহালের সঙ্গে রয়েছে প্রচুর অভিজ্ঞতাও। যে ভারতীয়দলের হয়ে সাত নম্বরে ব্যাটিং করতে আসছেন তিনি একজন অল রাউন্ডারও। সেইস,ঙ্গে দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অর্থাত্ দলের হয়ে সাত নম্বরে ব্যাটিং করার জন্য একজন ভাল অল রাউন্ডার থাকছে দলে”।

দ্বিতীয় ম্যাচের শুরুতেই ফিন অ্যালেনকে সাজঘরে ফিরিয়ে দিয়ে ভারতীয়  দলকে সাফল্যের রাস্তানোর এগোনোর পথটা পরিষ্কার করে দিয়েছিলেন  যুজবেব্দ্র চাহাল। সেই ম্যাচেই গুরুত্বপূর্ম সময় উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদবও। এই কুলচা জুটের এমন পারফর্ম্যান্স দেখার পরই তাদেরকে খেলানোর পরামর্শ মহম্মদ কাইফের।

close whatsapp