অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরতে পারেন সঞ্জু স্যামসন, আশা বাড়ছে বুমরাকে নিয়েও
আপডেট করা - Jan 31, 2023 9:42 pm

বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এরপরই ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যারাথন সিরিজে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই সুখবর ভারতীয় শিবিরে। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ বারতীয় দলের তরুণ ক্রিকেটার সঞ্জু স্যামসন। একইসঙ্গে সুস্থতার পথে জসপ্রীত বুমরাও। সবকিছু ঠিকঠাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনমের সিরিজেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে েই দুই ক্রিকেটারের। যদিও জসপ্রীত বুমরাকে নিয়ে বেশী ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।
মঙ্গলবারই এনসিএ-কে ফিচনেস টেস্ট পাশ করেছেন সঞ্জু স্যামসন। আর সেটা যে ভারতীয় দলের কাছে অন্যতমন একটা সুখবর তা বলার অপেক্ষা রাখে না। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই হাংটুর চোটের জন্য় ছিটকে গিয়েছিলেন তিনি। নিউ জিল্যন্ডের বিরুদ্ধে ভারতীয় দলেও রাখা হয়নি তাঁকে। চোট সারিয়েদলে ফেরার জন্য মরিয়া ছিলেন সঞ্জু স্যামসন। কয়েকদিন আগে নিজেই নিজদের ফিটনেস আপডেট দিয়েছিলেন। এবার এনসিএ- থেকেও মাঠে ফেরার ছাড়পত্র যোগার করে ফেললেন তিনি।
চোট পেয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন সঞ্জু স্যামসন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি না থাকলেও, এরপরই রয়েছে একদিনের সিরিজ। শোনাযাচ্ছে সেই দলেই নাকি ফিরতে পারেন সঞ্জু স্যামসন। তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। গাড়ী দূর্ঘটনার জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ঋষভ পন্থের জায়গাতেই উইকেটকিপার ব্যাটার হিসাবে খেলানো হতে পারে সঞ্জু স্যামসনকে। একইসঙ্গে এবার জলপ্রীত বুমরাহকে নিয়েও শোনাযাচ্ছে এমন কথা।
শোনা্যাচ্ছে এনসিএ-তে সঞ্জু স্যামসন নাকি তাঁর ফিটনেস টেস্ট পাশ করে গিয়েছেন। ভারতীয় দলে ফেরার জন্য একেবারে ১০০ শতাংশ প্রস্তুত রয়েছেন তিনি। জসপ্রীত বুমরার অবশ্য পুরোপুরি্ সেরে উঠতে এখনও নাকি এক মাস মতো সম. লাগতে পারে। টেস্টে না হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে পিরতে পারেন জসপ্রীত বুমরাহ। বিসিসিআইয়ের অন্দরে কান পাতলে কিন্তু এমনটাই শোনায়াচ্ছে।
নতুন বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের স্কোয়াডে জসপ্রীত বুমরাহকে ফেরানো হলেও শেষ মুহূর্তে ছিটকেই গিয়েছেন তিনি। তিনি একশো শতাংশ সুস্থ না হলে এই তারকা পেসারকে মাঠে নামানোর ঝুঁকি নিতে নারাজ ভারতীয় বোর্ড থেকে টিম ম্যানেজমেন্ট। তবে এখন তিনি অনেকটা সুস্থ রয়েছেন। পিঠের সমস্যার জেরে এশিয়া কাপের আগেইউ ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। খেলতে পারেননি টি টোয়েন্টি বিশ্বকাপও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি ফিরতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে এখন সকলে।