ভারতের হারের অন্যতম কারণ হিসাবে অর্শদীপের শেষ ওভারের কথাই ওয়াসিম জাফরের মুখে

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo Source: Twitter)

একদিনের সিরিজে জিততে পারলেও টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরে গিয়েছে ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পরই হারের কারণ নিয়ে আরম্ভ হয়েছে নানান হিসাব নিকাশ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বোলাররা এদিন দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের বোলাররা। কিন্তু অর্শদীের সিংয়ের শেষ ওভারটাই যে সমস্ত হিসাব বদলে দিয়েছিল সেই কথা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরের। হারের অন্যতম প্রধান কারণ হিসাবে সেই ওভারকতেই মনে করছেন ওয়াসিম জাফর।

প্রথম ম্যাচেই ননিউ জিল্যান্ডের কাছে ২১ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। টস জিতে এদিন নিউ জিিযান্কেই প্রথম ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই ম্যাচে ভারতীয়বোলারদেরই দাপট চিল। বল হাতে স্পিনারদের পাশাপাশি শুরুর দিকে অর্শদীপ সিংও যথেষ্ট ভালই প্রদর্শন করেছিলেন। প্রথম তিন ওভারে তিনি মাত্র ২৪ রানই দিয়েছিলেন। ডেভন কনওয়ের মতো তারকা ব্যাটারকেও তিনিই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি তিনি।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে ২৭ রান দিয়েছিলেন অর্শদীপ সিং

শেষ ওভারে যখন অর্শদীপ সিং বোলিং করতে দিয়েছিলেন সেই সময় নিউ জিল্যান্ডের রান চিল ১৪৯। সেই সময় আক্রমণাক্মক মেজােই ব্যাটিং করছিলেন ড্যারিল মিচেল। আর সেই একটা ওভারই  গোটা ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল। ওভারের প্রথম বলই নো বল করেছিলেন অর্শদীপ সিং। মিচেলও সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি। অর্শদীপের প্রথম তিন বলেই ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ওয়াসিম জাফর।  আর সেটাই কিউইদের বড় রানের রাস্তাটা প্রশস্ত কর দিয়েছিল। এক ওভারে অর্শদীপের ২৭ রানই নিউ জিল্যান্ডকে ১৭৬ রানে পৌঁছে দিয়েছিল। ম্যাচ শেষে ওয়াসিম জাফরও এই ওভারকেই ম্যাচ হারের অন্যতম কারণ হিসাবে দেখছেন।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই ম্যাচে ১৬০ রান হলে সেই তাড়া করতে ভারতীয় দল যথেষ্ট স্বচ্ছন্দই ছিল। যদিও ভারত যে হেরে গিয়েছে তাতে তাদের ব্যাটিং পারফরম্যান্সও যথেষ্ট দায়ী রয়েছে। মানসিকভাবে কোনও দলকে যখন ১৮০ পরিবর্তের ১৬০ রানের মধ্যে শেষ করে দেওয়া যায় তা এমনিতেই যথেষ্ট আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কিন্তু সেই একটা ওভারের দামই চোকাতে হয়েছে ভারতীয় দলকে। ভারতীয়দল তো বটেই, অর্শদীপ সিংও তার জন্য যথেষ্ট হতাশ হয়েছেন”।

এদিন প্রথমে ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে ১৭৬ রান করে নিউ জিল্যান্ড। এদিন অবশ্য কিউই বোলিং লাইনআপের সামনে ভারতীয় ব্যাটাররাও সফল হতে পারেননি। ওওয়াশিংটন সুন্দর শেষ পর্যন্ত একটা লড়াই করার চেষ্টা চালালেও ভারতকে জেতাতে পারেননি। সিরিজে পিছিয়ে পড়লেও ভারতের সামনে এখনও সুযোগ রয়েছে। রবিবার দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।

close whatsapp