রোহিতের সেঞ্চুরি নয়, তাঁর আগ্রাসী ব্যাটিং বেশী পছন্দ হয়েছে মাঞ্জরেকারের
তৃতীয় ওডিআই ম্যাচে রোহিত তাঁর ওডিআই কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি করেছিলেন
আপডেট করা - Jan 26, 2023 2:33 pm

ইন্দোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করেছে ভারত। দুই ভারতীয় ওপেনার শুবমান গিল এবং রোহিত শর্মার রেকর্ড সৃষ্টি করা ওপেনিং পার্টনারশিপের সৌজন্যে ভারত একটি বিশাল স্কোর খাড়া করতে পেরেছিল। সিরিজের শেষ ম্যাচে তাঁর প্রভাববিস্তারকারী ইনিংসের পরে অভিজ্ঞ ভারতীয় ওপেনারের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের সমানসংখ্যক ৩০টি ওডিআই সেঞ্চুরি সংকলন করে তাঁর সেঞ্চুরির খরা কাটিয়েছেন। তৃতীয় ওডিআইতে রোহিত তাঁর আগ্রাসী দিকটি বার করে এনে ছিলেন এবং কিউই বোলারদের যাবতীয় আক্রমণ ধ্বংস করেছিলেন। শুধুমাত্র রোহিতের সেঞ্চুরির জন্যই নয়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ভারতীয় অধিনায়কের প্রশংসা করেছেন রোহিতের ছন্দর জন্যও। উল্লেখ্য, তৃতীয় ওয়ানডেতে ওপেনিং ব্যাটার ১০১ রান করেন।
“আমি এই রোহিত শর্মাকে পছন্দ করি, টি-টোয়েন্টিতেও এমনই খেলুক। এটাই খেলার উপায়। শতরান আসবেই, সে যেভাবে খেলবে তার বাই-প্রোডাক্ট হিসেবেই আসবে। যখন সে এমন একটা মঞ্চ তৈরী করে দিয়ে যাবে, তখন ভারতের ব্যাটিং ধসে গেলেও বোর্ডে অনেক রান উঠবে,” মাঞ্জরেকার স্টার স্পোর্টসে বলেছেন।
ভারত বোর্ডে এতটাই বেশী রান তুলেছে যে শিশির সুবিধা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ধারেকাছে যেতে পারেনি: সঞ্জয় মাঞ্জরেকার
মাঞ্জরেকার এই সত্যটি স্বীকার করেছেন যে সফরকারীরা প্রভাবশালী অধিনায়ক কেন উইলিয়ামসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি অনুভব করেছে। তৃতীয় ওডিআইতে প্রতিপক্ষকে মাত করার জন্য স্বাগতিক দলকে কৃতিত্ব দিয়েছেন তিনি। হোলকার স্টেডিয়ামে কিউইদের সামনে একটি বিশাল স্কোর খাড়া করার জন্য ব্যাটারদের প্রশংসা করেছেন তিনি।
“নিউ জিল্যান্ড তিন বা চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি অনুভব করেছিল কিন্তু এর জন্য ভারতের কাছ থেকে কিছুই কেড়ে নেওয়া যায় না, বিশেষ করে যেখানে তারা টস হেরেছিল। ভারত বোর্ডে এতটাই বেশী রান তুলেছে যে শিশির সুবিধা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ধারেকাছে যেতে পারেনি। এটি এমন কিছু যা আপনি দেখতে এবং উপভোগ করতে পারেন। টস হেরে যখন একটি দলকে প্রথমে ব্যাট করতে পাঠানো হয়, যে দলটি সাধারণত পরে ব্যাট করে, তারা খুব কাছাকাছি চলে যায় কিন্তু আজ ব্যবধানের দিকে তাকান – ৯০ রানে জয়। তাই বলতেই হয় যে ব্যাটাররা এবং বোলাররা ভালো করেছে,” মাঞ্জরেকার যোগ করেছেন।