“ভারত ও বিদেশের খেলোয়াড়দের একযোগে শেখার এবং উন্নত হওয়ার সুযোগ” – ডাব্লিউপিএল সম্বন্ধে বোর্ড সভাপতি
ডাব্লিউপিএলের প্রথম সংস্করণে পাঁচটি দল খেলবে
আপডেট করা - Jan 26, 2023 11:13 am

বিসিসিআই সভাপতি রজার বিনি জানিয়েছেন যে মহিলাদের প্রিমিয়ার লিগ (ডাব্লিউপিএল)-এর সূচনা অবশ্যই মহিলা ক্রিকেটারদের উন্নত হতে সাহায্য করবে। শুধুমাত্র আর্থিকভাবেই লাভজনক হওয়াই নয়, এই লিগের প্রভাবে ক্রিকেটের তৃণমূল স্তরে উন্নয়নের ব্যাপারেও আশাবাদী তিনি।
ডাব্লিউপিএল-এর উদ্বোধনী সংস্করণের জন্য বিসিসিআই কর্তৃক আনুষ্ঠানিকভাবে ৫টি মালিক গোষ্ঠীর নাম ঘোষণা করা হয়েছে। ডব্লিউপিএলের দলের মালিকানা পাওয়ার দৌড়ে অনেক দরদাতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত পাঁচটি সর্বোচ্চ দরদাতা সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে।
আরও বেশী নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে তৃণমূল পর্যায়ে উন্নয়নের পথ প্রশস্ত করবে লিগটি: রজার বিনি
“আমি বিজয়ীদের অভিনন্দন জানাই ডাব্লিউপিএল দলের মালিকানায় সফল বিড করার জন্য। ভারত ও বিদেশের খেলোয়াড়দের একযোগে শেখার এবং উন্নত হওয়ার সুযোগ দেবে এই লিগ। আরও বেশী নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে তৃণমূল পর্যায়ে উন্নয়নের পথ প্রশস্ত করবে লিগটি। নিলাম প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমি বিসিসিআই দলকেও অভিনন্দন জানাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে এই লিগ আমাদের মহিলা ক্রিকেটারদের বিশ্বমঞ্চে উজ্জ্বল হতে সাহায্য করবে,” বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই সভাপতি উদ্ধৃত হয়েছেন।
ডব্লিউপিএল-এর উদ্বোধনী মরসুমের জন্য পাঁচজন সফল দরদাতা ছিলেন আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড (আহমেদাবাদ), ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড (মুম্বাই), রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (বেঙ্গালুরু), জেএসডাব্লিউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড (দিল্লি) এবং ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড (লখনউ)।
বিসিসিআই সহ-সভাপতি, মিঃ রাজীব শুক্লা বলেছেন, “এটি অন্তর্ভুক্তির একটি নতুন যুগের সূচনা যেখানে আমাদের মহিলা ক্রিকেটাররা ডাব্লিউপিএলের মাধ্যমে বিশ্ব পর্যায়ে বিকাশ, উন্নতি ও দক্ষতা অর্জনের অনন্য সুযোগ পাবে। মহিলাদের ক্রিকেটে এমন ইতিবাচক উপায়ে এই রূপান্তর ঘটতে দেখে আমার হৃদয় গর্বে ভরে যায়। এটি সত্যিই নারী ক্রিকেটের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করতে চলেছে। নতুন মালিকদের আন্তরিক অভিনন্দন।”
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, “এটি মহিলাদের ক্রিকেটে একটি বিপ্লবের সূচনা করে এবং শুধুমাত্র আমাদের মহিলা ক্রিকেটারদের জন্য নয়, সমগ্র ক্রীড়া সম্প্রদায়ের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রার পথ প্রশস্ত করে। #WPL মহিলাদের ক্রিকেটে প্রয়োজনীয় সংস্কার আনবে এবং একটি সর্বাঙ্গীণ বাস্তুতন্ত্র নিশ্চিত করবে যা প্রতিটি স্টেকহোল্ডারকে উপকৃত করবে।”