অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনিশ্চিত শ্রেয়স আইয়ার, অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজে ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হয়নি। সদ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট স্কোয়াডে এসেছেন সূর্যকুমার যাদব। এবার শোনাযাচ্ছে সেই সিরিজেই নাকি সূর্যকুমারের টেস্টেএও অভিষেক হতে পারে। শ্রেয়স আইয়ার চোট পেয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। সেই জায়গাতেই ভারতী দলের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হতে পারে এই তারকা ক্রিকেটারের।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তাতেই একদিনের সিরিজে সূর্যকুমার যাদবের জন্য দড়জা খুলে গিয়েছে। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রতম একদিনের ম্যাচে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। েতবে টেস্টের মঞ্চেও এবার সুযোগ হতে চলেছে এই তারকা ক্রিকেটারের। যদিও বোর্ডের তরফে এখনও সরকারীভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। শেষপ্রযন্ত শ্রেয়স আইয়ারের পরিস্থিতি দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে এসেছেন সূর্য়কুমার যাদব

চোট পেয়ে আপাতত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে রিহ্যাব চলছে তাঁর। কয়েকদিনের মধ্যেই এনসিএ-তে ফিটনেস ট্রেনিং শুরু হতে পারে শ্রেস আইয়ারের। সেখানে ফিটনেস টেস্টে পাশ করতে পারলে তবেই ভারতীয় দলে ফের ফিরতে পারবেন তিনি। যদিও মনে করা হচ্ছে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর সেজন্যই সূর্যকুমার যাদবকে নিয়ে আরম্ভ হয়ে গিয়েছে নতুন জল্পনা। একইঙ্গে আবার সরফরাজ খানের কথাও উঠে আসছে বিভিন্ন মহলে।

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় টেস্ট দলে সুযোগ হয়নি সরফরাজ খানের। তা নিেয়ে অবশ্য কম সমালোচনা হচ্ছে না। শ্রেয়স আইয়ার সময়ের মধ্যে ফিট হয়ে উঠতে না পারলে, সরফরাজ খানকেও ভারতীয় স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হতে পারে। যদিও তিনি প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়ে কোনওরকম ইঙ্গিত নেই।

ভারতীয় দলের হয়ে শর্ট বলের ফর্ম্যাটে অএসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে অসাদারণ ছন্দে ছিলেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই ন গতবছর টি টোয়েন্টি ফর্ম্যাটেও ছিলেন দুরন্ত ছন্দে। এইন মুহর্তে টি টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। সেই সূর্যকুমার যাদবকে এবার টেস্টের মঞ্চেও সুযোগ দিয়েছে ভারতীয় বোর্ড। সেখানে তাঁর অভিষেকের অপেক্ষায় সকলে।

close whatsapp