তৃতীয় ওডিআইতেও ঈশান কিষান একাদশের বাইরে থাকায় উঠল বঞ্চনার অভিযোগ
বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের ইনিংস খেলার পর থেকে একটিও ওয়ানডে ম্যাচে সুযোগ পাননি ঈশান
আপডেট করা - Jan 15, 2023 2:44 pm

কেরালার গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিবেশী শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও সুযোগ পাননি টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। পরের সপ্তাহ থেকে নিউ জিল্যান্ড সিরিজের আগে শেষ বারের মতো দুই এশিয়ান হেভিওয়েট মুখোমুখি হচ্ছে।
কুড়ি ওভারের ফর্ম্যাটে অনবদ্য ফর্মে থাকা এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের এক নম্বর র্যাঙ্কের ব্যাটার সূর্যকুমার যাদবকে এনে মিডল অর্ডার দৃঢ় করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এ ছাড়া অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে থিরুভানান্থাপুরমে খেলানো হচ্ছে। দলে এই দুটি পরিবর্তন করা হয়েছে স্পিডস্টার উমরান মালিক ও পেস-বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে।
সিরিজ হোয়াটওয়াশের লক্ষ্যে খেলছে টিম ইন্ডিয়া
পর পর দুটি ম্যাচে জয়ের স্বাদ পাওয়ার পর মেন ইন ব্লু চূড়ান্ত ওডিআইতে নেমেছে ছন্দ নিয়ে এবং সিরিজটি হোয়াইটওয়াশ করার লক্ষ্যে থাকবে। উল্লেখ্য, ঈশান কিষান তাঁর সাম্প্রতিক ওয়ানডেতে বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম নথিভুক্ত করেছিলেন। লঙ্কান লায়ন্সের বিরুদ্ধে স্কোয়াডে থাকা সত্ত্বেও ৫০ ওভারের সিরিজেও একটি ম্যাচেও একাদশে সুযোগ পেলেন না।
বাঁ-হাতি ব্যাটার দুর্দান্ত ফর্মে থাকার পরেও, তাঁকে না খেলিয়ে ম্যানেজমেন্ট শুবমান গিলকে দিয়ে ইনিংস ওপেন করার পরিকল্পনায় অনড় থেকেছে। শুবমান গত ১৪টি ওডিআই ইনিংসে ৭২৮ রান সংগ্রহ করেছেন এবং ২০২২ এশিয়া কাপ বিজয়ীদের বিরুদ্ধে চলমান সিরিজে আগ্রাসী ব্যাটিং করেছেন।
কলকাতায় দ্বিতীয় ওডিআইতে জিতে সিরিজ দখলে নেওয়ার পরে অনেকেই মনে করেছিলেন যে কেরালায় শেষ ম্যাচের আগে একাদশে কিছু পরিবর্তন আসবে। তবে টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার ও ওয়াশিংটনকে দলে অন্তর্ভুক্ত করলেও, তরুণ ঈশানকে বাদ রাখায় ক্রিকেট অনুরাগীরা বিস্মিত হয়েছিলেন।
তবে শুবমান গিল তাঁর নির্বাচনকে ফলপ্রসূ করেছেন এবং অধিনায়ক ও ওপেনিং সঙ্গী রোহিতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। ভারতের মতো শ্রীলঙ্কাও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে এবং শেষ ওডিআই জিতে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে। দ্বিতীয় ওডিআইতে শ্রীলঙ্কার বোলাররা ভারতকে চাপে ফেলার পরেও ম্যাচ হাতছাড়া হওয়ায় এই ম্যাচে দাসুন শানাকার নেতৃত্বাধীন দল ভুল শোধরাতে চাইবে।
ঈশান কিষান তৃতীয় ওডিআইতে সুযোগ না পাওয়ায় অসন্তুষ্ট ক্রিকেট অনুরাগীরা
https://twitter.com/Nightcr54691599/status/1614527496980156417?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1614527496980156417%7Ctwgr%5E8b56c94223040400db985485c36e69fabd41f45b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fsystematic-attempt-to-push-him-out-netizens-fume-as-ishan-kishan-misses-out-in-final-odi-despite-series-win%2F
Come on yaar, #IshanKishan could've been given the nod, ahead of #KLRahul𓃵 , since it's a dead rubber, anyway😒.#CricketTwitter #Cricket #INDvsSL
— Franco Joe (@frankiemwon) January 15, 2023
A double hundred in ODI and from next game a systematic attempt to push #IshanKishan out of ODI squad.
India has won the series, there is no logic why Ishan couldn’t have given a game today.#RahulDravid will destroy Indian cricket.
IndVsSl
— Neeraj Kumar (@justtneeraj) January 15, 2023
https://twitter.com/tsmentushar/status/1614532352549720064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1614532352549720064%7Ctwgr%5E8b56c94223040400db985485c36e69fabd41f45b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fsystematic-attempt-to-push-him-out-netizens-fume-as-ishan-kishan-misses-out-in-final-odi-despite-series-win%2F
#IshanKishan No ishan kishan is in 3rd odi too disgusting
— Pratik Sinha (@PratikS41383231) January 15, 2023
Ishan Kishan should have had a go in the 3rd ODI. His last odi score is 210 and in a dead rubber like this, before the world cup, You need to give your reserve player some game time.
Poor move by Team Think Tank.
— Mottakin Anik (@aguerooooooo16) January 15, 2023
God knows what KL Rahul is doing why not give Ishan Kishan a chance. Very concerned team selection
— Ranjan Deb(मोदी का परिवार) (@RanjanDeb19) January 15, 2023
Disgusting
Where is Ishan Kishan?
What's going on we don't know but this thing lead to demorolise the batsman who score double ton but …….— Ap (@Ap40265064) January 15, 2023
Ishan Kishan scores fastest double hundred.
Warms bench for next 3 matches. #INDvSL #IndianCricketTeam
— Suraj Subhash (@SurajSubhash3) January 15, 2023