রোহিত শর্মার স্পোর্টসম্যান স্পিরিটকে কুর্ণিশ জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Rwitter )

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে ভারত। প্রথম ম্যাচেই বিরাট রানে জিতেছে ভারতীয় দল। সেই ম্যাচেই রোহিত শর্মা তাঁর স্পোর্টসম্যান স্পিরিটের পরিতয় দিয়েছেন। তাতেই আপ্লুত হয়েছেন তারকা শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। দাসুন শনাকাকে মাঁকরীয় আউট করলেও সেই রান আউটের জন্য কোনওরকম আপিল করেননি রোহিত শর্মা। আর রোহিত শর্মার সেই আচরণ দেখেই মুগ্ধ হয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। সোশ্যাল মিডিয়াতেই সেই কথা জানিয়েছেন তিনি।

গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচেই প্রথমে ব্যাটিং করে বিরাট রান করেছিল টিম ইন্ডিয়া। সেই রানের পাহাড় টপকাতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপ। যদিও শেষপর্যন্ত একটা লড়াই চালাচ্ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। সেই সময়ই ঘটে সেই ঘটনা। ম্যাচের শেষ ওভার করতে এসেছিলেন মহম্মদ সামি। তখন নন স্ট্রাইকার এন্ডে ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ন দাসুন শনাকা। বোলিংয়ের সময়ই তাঁকে মাঁকরীয় আউট করেন মহম্মদ সামি।

দাসুন শনাকার মাঁকরীয় আউটের আপিল করেননি রোহিত শর্মা

আম্পায়ারের কাছে আউটের আপিলও করেছিলেন তিনি। সেই সময়ই রোহিতক শর্মা এসে বাধা দেন। রান আউটের জন্য কোনওরকম আপিল কররতে চাননি তিনি। সেই মুহূর্তে ক্রিজে ৯৮ রানে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। সেঞ্চুরীর সামনে ছিলেন বলেই তাঁকে আউট না করারই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রকোহিত শর্মার এমন স্পোর্টসম্যান স্পিরিট দেখার পরই আপ্লুত হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁকেই প্রশংসায় ভরিয়েছেন এই তারকা ক্রিকেটার।

এই প্রসঙ্গেই অ্যাঞ্জেলো ম্যাথুজ সোশ্যাল  মিডিয়াতে লিখেছেন, “খুব কম অধিনায়কই এমন সিদ্ধান্ত নিতে পারে সেই সময়। রোহিত শর্মাকে সত্যিই এই কাজের জন্য অনেক সাধুবাদ জানাচ্ছি। ক্রিকেটের আইনে এই আউটের নিয়ম এখন থাকলেও, রোহিত শর্মার সেই সিদ্ধান্তকে অনেক কুর্ণি্শ জানাচ্ছি আমি। সত্যিই এসাধারণ স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়েছেন তিনি”।

প্রথমে ব্যাটিং করে এদিন শ্রীলঙ্কার বিরুদ্দে ৩৭৩ রান করেছিল বারতীয়দল। দুরন্ত পারফর্মযান্স প্করদর্শন করেছিলেন বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরীতেই কার্যত ভারতীয় দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। ব্যটিংয়ের পর বল হাতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় বোলাররা। মহম্মদ সিরাজ ও উমরান মালিকের বোলিংয়ের সামনেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। তবে দাসুন শনাকা একাই লড়াইটা চালিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। ৩০৬ রানেই থামতে েহয়েছিল শ্রীলঙ্কাকে।

close whatsapp