তাঁর রেকর্ড স্পর্শ করার পরে কোহলিকে বিশেষ বার্তা সচিনের
কেরিয়ারের ৪৫তম ওডিআই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি
আপডেট করা - Jan 11, 2023 1:28 pm

১০ই জানুয়ারি গুয়াহাটিতে প্রথম ওডিআইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত দাপটের সঙ্গে জেতার পরে টুইটারে একটি অভিনন্দন নোট পোস্ট করেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকার। বিরাট তাঁর ৪৫তম ওডিআই সেঞ্চুরি করার পরে দেশের মাঠে সর্বোচ্চ ২০টি ওডিআই সেঞ্চুরি করার তেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন। কোহলির রেকর্ডের দিনেই তাৎপর্যপূর্ণ টুইটটি করেছেন সচিন।
প্রথম ওয়ানডেতে কোহলির অনবদ্য পারফর্ম্যান্সের পরে ৫০ ওভারের ফর্ম্যাটে মাস্টার ব্লাস্টারের ৪৯ সেঞ্চুরির বিস্ময়কর রেকর্ড থেকে মাত্র চারটি সেঞ্চুরি পিছিয়ে দিল্লির ক্রিকেটার। শ্রীলঙ্কা দুটি ক্যাচ ফেলায় কোহলি ভাগ্যর সহায়তা পেলেও, তিনি যে আধিপত্য ও ছন্দ নিয়ে ব্যাটিং করেছেন তা লঘু হয়ে যায় না। উল্লেখ্য, এর আগে কোহলি যে ওডিআইটি খেলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচেও সেঞ্চুরি ছিল তাঁর।
‘এইভাবে পারফর্ম করতে থাকো’ – কোহলির সেঞ্চুরির পরে প্রশংসা করেছেন তেন্ডুলকার
টুইটারে ৩৪ বছর বয়সী ব্যাটারের প্রশংসা করে সচিন তেন্ডুলকার লিখেছেন, “এইভাবে পারফর্ম করতে থাকো, বিরাট, এবং ভারতকে গর্বিত করতে থাকো। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স!”
इसी तरह विराट प्रदर्शन करते रहना,
भारत का नाम रौशन करते रहना।Splendid batting performance by the top order!#INDvSL @imVkohli @ImRo45 @ShubmanGill pic.twitter.com/IAfLmEhFAH
— Sachin Tendulkar (@sachin_rt) January 10, 2023
কোহলি ব্যাটিং করতে আসার আগেই যদিও ভারত তাদের ইনিংসের সূচনা করেছিল দাপটের সঙ্গে। অধিনায়ক রোহিত শর্মা ওপেনিং সঙ্গী শুবমান গিলকে নিয়ে আগ্রাসীভাবে শুরু করেছিলেন। ম্যাচের আগে সমালোচনা হয়েছিল ফর্মে থাকা ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবকে না খেলানো নিয়ে। গিল ব্যাট হাতে পারফর্ম করে দেখিয়েছেন তাঁকে খেলিয়ে টিম ম্যানেজমেন্ট ভুল সিদ্ধান্ত নেয়নি।
আশ্চর্যজনকভাবে, ওডিআই ফর্ম্যাটে কোহলি তাঁর রেকর্ড স্পর্শ করার পরেও তেন্ডুলকার সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। মাস্টার ব্লাস্টারের ৪৯ সেঞ্চুরি পেরিয়ে যেতে কোহলিকে এখনও আরও পাঁচটি ওডিআই সেঞ্চুরি করতে হবে। তবে তিনি ঘরের মাঠে সর্বাধিক সংখ্যক ওডিআই সেঞ্চুরি করার রেকর্ড করা থেকে মাত্র একটি শতরান দূরে। তাঁর ফর্ম দেখে মনে হচ্ছে তেন্ডুলকারের এই রেকর্ডটি ভেঙে ফেলা কোহলির জন্য কেবল সময়ের অপেক্ষা।
টিম ইন্ডিয়া প্রথম ওডিআই ৬৭ রানে জিতলেও বোলিং নিয়ে চিন্তায় থাকবে। আট উইকেট পড়ে যাওয়ার পরেও শ্রীলঙ্কা ৩০০ রানের গণ্ডী টপকাতে সক্ষম হয়েছিল। ১২ই জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্স শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত।