শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ
আপডেট করা - Jan 3, 2023 4:01 pm

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেটাই হল। শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভারতীয় দলের জার্সিতে ফের বাইশগজের লড়াইয়ে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। তবে টি টোয়েন্টি সিরিজে নয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেই ভারতীয় স্কোয়াডে এলেন জসপ্রীত বুমরাহ। মঙ্গলবারই জসপ্রীত বুমরাহর ভারতীয় দলে ফেরার ঘোষণা করেছে বিসিসিআই। দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন েই তারকা পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফের একবার দেখা যাবে তাঁকে। আগামী ১০ জানুয়ারী শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া।
২০২২ সালের সেপ্টেম্বর মাসেই চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে কখনোই দেখা যায়নি েই তারকা পেসারকে। যদিও গতবছরের শেষের দিকেই শুরু হয়েছিল একটা গুঞ্জন। শোনাযাচ্ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেই নাকি ভারতীয় শিবিরে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। যদিও প্রথমে ভারতীয় স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। চূড়ান্ত ফিটনেস দেখার পরই জসপ্রীত বুমরাহকে ভারতের একদিনের স্কোয়াডে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ভারতীয় দলের বাইরে জসপ্রীত বুমরাহ
২০২২ সালে এশিয়া কাপের আগেই পিঠের সমস্যার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এশিয়া কাপের মঞ্চে জসপ্রীত বুমরাহকে ছাড়াই খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তার অভাবও এশিয়া কাপের মঞ্চে ভালভাবেই বোঝা গিয়েছিল। এরপরই অবস্য ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু অস্ট্রেলিয়ার বিরদ্ধে টি টোয়েন্টি সিরিজের সময়ই ফের সেই পুরনো চোটের জেরকেই ছিটকে যান জসপ্রীত বুমরাহ। আর তাতেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।
ভারতীয় দলের জার্সিতে কোনও প্রতিযোগিতাতেই দেখা যায়নি তাঁকে। নিউ জিল্যান্ড থেকে বাংলাদেশ সফরেও জসপ্রীত বুমরাহকে ছাড়াই খেলতে নামতে হয়েছিল ভারতীয় দলকে। সেই থেকেই বুমরাহ-র খেলা নিয়ে শুরু হয়েছিল একটা জল্পনা। শোনাযাচ্ছিল এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেই নাকি ভারতীয় দলে ফিরতে পারেন তিনি। যদিও শেষপর্যন্ত তাঁর চূড়ান্ত ফিটনেস দেখার পরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল বিসিসিআই। বেশ কয়েকদিন আগে থেকেই এনসিএ-তে ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।
এবার সেই জসপ্রীত বুমরাই ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। প্রায় সাড়ে তিনমাস পর ভারতীয় দলে ফিরছেন তিনি। এই বছরই অক্টোবরে রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। সেখানে যে ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ তা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়েই এবার ফিরবেন তিনি।