ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন এমন কয়েকজন শ্রীলঙ্কা ক্রিকেটার বেছে নিলেন ইরফান পাঠান
আপডেট করা - Jan 1, 2023 7:32 pm

নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। আগামী ৩ জানুয়ারী থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। এরপরই রয়েছে একদিনের সিরিজ। বিশ্বকাপের লক্ষ্য প্রস্তুচি পর্ব যে ভারতীয় দলের শুরু হয়ে গিয়েছেতা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই ভরতীয় দলের সামনে যে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বড়সড় চ্য়াল্ঞ্জ ছুড়ে দিতে পারেন, তাদেরকেই বেছে নিলেন ইরফান পাঠান। তিন থেকে চারজন ক্রিকেটারকেই বেছে নিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা বোলার ইরফান পাঠান।
২০২২ সালে এসিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিনল শ্রীলঙ্কা। তাদের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকেও। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য শ্রীলঙ্কা সেই পারফরম্যান্স দেখাতে পারেনি। এবার বছরের শুরুতেই সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। ধারেভারে ভারতীয় দল এগিয়ে থাকলেও, শ্রীলঙ্কা শিবিরেও যে এমন কোয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা ভারতীয় দলকে যেকোনও সময় বড়সড় চ্যালেঞ্জের মুকে ফেলে দিতে পারে বলেই মনে করছেন ইরফান পাঠান। তেমনই চারজন ক্রিকেটারের নাম নিয়েছেন তিনি।
আগামী ৩ জানুয়ারী থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ
বিশেষ করে ওয়ানিনিদু হাসারঙ্গা, কুসশ মেন্ডিস এবং মহিশ থিকসানাদের বিরুদ্ধেই সাবধানে খেলার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন েই তারকা ক্রিকেটার। তাঁর মতে এই ক্রিকেটাররা যেকোনও সময়ই ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে। এছাড়া শ্রীলঙ্কার ক্রিকেট দলের অভিজ্ঞতাও রয়েছে বলে মনে করছেন তিনি। সেইসহ্গে দাসুন শনাকাও বেশ ভাল ফর্মেই রয়েছেন। এছাড়া এশিয়া কাপের মঞ্চে কুশল মেন্ডিুস, থিকসানাদের পারফরম্যান্স সকলেরই নজর কেড়েছিল।
এই প্রসঙ্গেই ইরফান পাঠান জানিয়েছেন, “আমি মনে করি ওয়ানিন্দু হাসারঙ্গা, কুশল মেন্ডিস এবং লাহিরু কুমারা রয়েছে সেই শিবির। যাঁর কাছে রয়েছে জোরে বোলিংয়ের দক্ষতা। একইসঙ্গে রয়েছেন মহিশ থিকসানাও। এই তিন থেকে চারজন ক্রিকেটার ভারতীয় দলের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই পারেন। এচাড়া তাদের অধিনায়ক দাসুন শনাকা। তাঁর শুরুর দিকের পারফরম্যান্সো কিন্তু যথেষ্ট ভাল। তিনি ভয়হীন ক্রিকেট খেলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে”।
সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শেষ করে ফিরেছে ভারতীয় দল। বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হেরেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য টি টোয়েন্টি দিয়েই আরম্ভ করছে টিম ইন্ডিয়া। সেখানেই ভারতীয় দেলের অধিনায়ক এবার হার্দিক পান্ডিয়া এবং সহ অধিনায়ক সূর্যকুমার যাদব। এই সিরিজে অবশ্য রোহিত শর্মা এবং বিরকাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে।