ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মিনি নিলাম কাজে লাগাতে মরিয়া ছিল মুম্বই ইন্ডিয়ান্স, মনে করেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

শেষ আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালের াইপিএলের মঞ্চে লাস্ট বয়ের তকমা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে। যদিও সেইসব ভুলে এবার ঘুরে দাঁড়াতেই মরিয়া হয়ে রয়েছে। সেই অনুযায়ি ছক কষেই এবারের মিনি নিলামে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেথানে তাদের পারফরম্যান্স যে খুব একটা খারাপ নয়, তা বলাই যায়। মিনি নিলাম থেকেই সকলকে চমকে দিয়ে এবার মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিয়েছে ক্যামেরণ গ্রীণকে। এই নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদের এবার কাজে যথার্থভাবে কাজে লাগানোরই বার্তা আকাশ চোপড়ার।

এই নিলামই যে এবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিল তা বলার অপেক্ষা রাখে না। সেই একই কথা শোনাযাচ্ছে আকাশ চোপড়ার মুখেও। তাঁর মতেও এবারের মিনি নিলামই মুম্বই ইন্ডিয়ান্সের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ছিল। আসন্ন াইপিএলে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এই নিলামই মুম্বই ইন্ডিয়ান্সকে সবচেয়ে বেশী সাহায্য করবে বলেও মনে করছেন অনেকে। ক্যামেরণ গ্রীনই নয়, এবারের নিবামে তারা ঝাই রিচার্ডসনকেও দলে তুলে নিয়েছে।

এবারের নিলামে ক্যামেরণ গ্রীণকে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

শেষবারের আইপিএলে ১০ নম্বরে থেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএলের চ্যাম্পিয়নদের সঙ্গে যা একেবারেই মানানসই নয়। আসন্ন াইপিএলে যে মুম্বই ইন্ডিান্স ধুরেদাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ক্যামেরণ গ্রীণকে দলে নেওয়া যে অন্যতম গুরুতেবপূর্ণ সিদ্ধান্ত তা মানতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়ার। আসন্ন আইপিএলে  কায়রণ পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে নেই। সেই জায়গায় ক্যামেরণ গ্রীণ যে মুম্বই ইন্ডিয়ান্সকে সেই অভাব পূরণে সাহায্য করবে তা বলাই যায়।

এই প্রসঙ্গেই আকাশ চোপড়া জানিয়েছেন, “এবারের মিনি নিলামটা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এবারের আইপিএলে যে জায়গা মুম্বই ইন্ডিয়ান্স শেষ করেছে সেই জায়গায় থাকাটা একেবারেই মুম্বই ইন্ডিয়ান্ত অভ্যস্ত নয়। এতদিন ধরে আইপিএলের তারা পেন্টহাউসে থেকে এসেছে। এখথন তাদের হঠাত্ই বেসমেন্টে থাকতে হচ্ছে। শেষবার মুম্বই ইন্ডিয়ান্স একেবারে ১০ নম্বরে শেষ করেছিল। এবারের এই মিনি নিলামকে কাজে লাগাতে তারা একেবারেই মরিয়া ছিল। তবে এবার জফরা আর্চার এবং জসপ্রীত বুমরাহ থাকবেন। তার ফলে দলকে যে খানিকটা হলেও শক্তিশালী দেখাবে তা বলার অপেক্ষা রাখে না”।

এবারের নিলামে যথেষ্ট হিসাবী হয়েই দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবারের নিলামেও কিন্তু সকলকে বেশ চমকে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আসন্ন আইপিএলে তারা ঘুরে দাড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp