কেকেআর-এর হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন নারায়ণ জগদীশান
আপডেট করা - Dec 26, 2022 2:24 pm

ঘরোয়া ক্রিকেটে এবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন নারায়ন জগদীশান। গতবছর চেন্নাই সুপার কিংসের সদস্য হলেও এবার সেই নায়ারণ জগদীশান কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কয়েকদিন আগেই হয়ে গিয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানেই ৯০ লক্ষ টাকায় এই তরুণ ক্রিকেটারকে নিজেদের দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এবারের নিলামে প্রখম থেকেই নজরে ছিলেন এই তরুণ ক্রিকেটার শেষপর্যন্ত নায়ারণ জগদীশানকে দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি বদলে গিয়েছে। নতুন বছরে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নামবেন তিনি। চেন্নাই সুপার কিংস তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও এবারের আইপিএলে দল পেতে খুব একটা অসুবিধা হয়নি ২৩ বর্ষীয় এই তরুণ ক্রিকেটারের। এই মুহূর্তে অন্ কোনওদিনেই মনোযোগ দিতে নারাজ নারা.ন জগদীশান। এখন তিনি শুধুই নিজের খেলার দিকে নজর দিতে চান। আরও উন্নতির পথেই এগিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছেন নারায়ন জগদীশান।
এবারের মিনি নিলামে ৯০ লক্ষ টাকায় কেকেআর-এ গিয়েছেন নারায়ণ জগদীশান
এবারের ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এবারের বিজয় হাজারে ট্রফিতেও তামিলনাড়ুর হয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলেন এই নারায়ণ জগদীশান। এবারের বিজয় হাজারে ট্রফিতেই এই প্রতিযেগিতার ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন নারায় জগদীশান। ২৭৭ রানের ইনিংস খেলেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে এখনও পর্যন্ত এই রানই সর্বোচ্চ। সেইসঙ্গে বিজয় হাজারে ট্রফিতে এবার চারটি সেঞ্চুরীও রয়েছে নারায়ণ জগদীশানের।
আসন্ন আইপিএলে সেই নারায় জগদীশানের নতুন ঠিকানা হল কলকাতা নাইট রাইডার্স। সেই দলের হয়ে মাঠে নামার জন্যই এখন মরিয়া হয়ে রয়েছেন নারায়ণ জগদীশান। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “টাকার থেকেই আমি খুশি হয়েছি যে এই ফ্র্যাঞ্চাইজি আমাকে বেছে নিয়েছে তাদের হয়ে খেলার জন্য। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি এই মুহূর্তে”।
চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সান্নিধ্য পেয়েছিলেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার। সেই অভিজ্ঞতাই যে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়েও কাজে লাগানোর জন্য তিনি মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। উইকেকিপিং থেকে ব্যাটিং , বিভিন্ন ক্ষেত্রেই যে এমএস ধোনির থেকে নানার পরামর্শ তাঁকে অনেক সাহায্য করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগাতে চাইছে। এবারের আইপিএলে উইকেটকিপার ব্যাটারের অভাবই ভুগিয়েছিল কলকাতা নাইট রাইজার্সকে। সেই জন্যই যে নারায় জগদীশানের ওপর ভরসা রেখেছে তারা তা বলার অপেক্ষা রাখে না।