প্রথম ইনিংসের খারাপ ব্যাটিংকেই হারের প্রধান কারণ মনে করছেন রাসেল ডমিনগো

Russell Domingo
Russell Domingo. ( image source: twitter )

ঘরের মাঠে একদিনের সিরিজ জিতেছে বাংলাদেশ। লক্ষ্যটা ছিল ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজও জয় দিয়ে শুরু করা। কিন্তু সেই লক্ষ্যে চূড়ান্ত ব্যর্থই হয়েছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টেই হেরে গিয়েছে তারা। এরপরই দলের ব্যাটিং ব্যরে্থতা নিয়ে মুখ কুলেছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিনগো। দ্বিতীয় ইনিংসে তারা লড়াইটা করতে পারলেও, প্রথম ইনিংসে একেবারেই সেটা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। চূড়ান্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল। আর সেটাই য়ে হারের প্রধান কারণ কারণ তা বলতে কোনও দ্বিধা করেননি রাসেল ডমিনগো।

ঘরের মাঠে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশের বিরুদ্ধে বিরাট লক্ষ্য দিয়েছিল ভারতীয় দল।  দ্বিতীয় ইনি্মসে জয়ের জন্য় বাংলাদেশকে করতে হত ৫১৩ রান।  লড়াইটা অবশ্য শেষ পর্যন্ত সাকিব আস হাসান করার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেননি। শেষপর্যন্ত ৩২৪ রানেই থেমে যেতে হয়েছে বাংলাদেশকে। ১৮৮ রানে প্রতম ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এমন হারের জন্য বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংকেই দুষছেন রাসেল ডমিনগো।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১৮৮ রানে হেরে গিয়েছে বাংলাদেশ

শেষদিন জিততে হলে বাংলাদেশকে ২৪১ রান করতে হত। হাতে ছিল ৪টি উইকেট। ক্রিজে ছিলেন সাকিব আল হাসান এবং মেহিদি হাসান। কিন্তু মাত্র ৫২ রান করেই থেমে যেতে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারলেও ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫০ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচ হারের পর এই ঘটনাটাই ভুলতে পারছেন রাসেল ডিমিনগো। তাঁর মতে এই একটা ইনিংসই নাকি শেষ করে দিয়েছে তাদের সমস্ত আশা।

ম্যাচ শেষে রাসেল ডমিনগো জানিয়েছেন, “আমরা জানি যে ভারত কতটা ভাল দল। কিন্তু ফের বলতে হবে যে ব্যাটিংয়ের একটা খারাপ সেশনই আমাদের প্রথম টেস্ট জয়ের সমস্ত আশা শেষ করে দিয়েছিল। আমি জানি ৪০০ রানটা যথেষ্ট বড় রান। কিন্তু চট্টগ্রামের এই রান সামাল দেওয়া সম্ভব। সেখানেই ১৫০ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার কোনও প্রশ্নই ছিলনা। আর এই ইনিংসটাই আমাদের হারের প্রধান কারণ। সেখানেই ব্যাটারদের কিছু খারাপ সিদ্ধান্তই আমাকে আরও বেশী করে হতাশ করছে”।

প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৪০৪ রান করেছিল ভারত। সেখানেই বারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ১৫০ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপরই তাদের বিরুদ্ধে আরও বড় রান গড়ে তুলেছিল ভারতীয় দল। শেষপর্যন্ত ১৮৮ রানেই হেরে গিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজ সমতায় ফেরাতে শেষ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

close whatsapp