বাংলাদেশের বিরুদ্ধে বোলারদের সাফল্যের গেমপ্ল্যান ফাঁস করলেন পরশ মাম্বরে

India vs Bangladesh
India vs Bangladesh. ( Image Source: BCCI/Twitter )

চতুর্থ দিনের শুরুটা ভারতীয় দলের পক্ষে না গেলেও, দিনের শেষে কিন্তু বোলারদের হাত ধরে ফ্রন্টফুটেই রয়েছে এখন ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিততে এখন বারতীয় দলের প্রয়োজন মাত্র চারটি উইকেট। শেষদিন ত্ড়াতাড়ি চার উইকেট তুলতে পারলেই বাংলাদেশের বিরুদ্ধেে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাবে ভারত। কাজটা যে একেবারেই সহজ তা কিন্তু নয়। তবে ভারতীয় দল আত্মবিশ্বাসী। যদিও চতুর্থ দিনের প্রথম সেশনটা কিন্তু একেবারেই ভারতীয় বোলারদের পক্ষে ছিল না।

বাংলাদেশের বিরুদ্ধে এই সাফল্যের পিছনে রহস্যটাই অবশেষে দিনের শেষে ভেদ করলেন বোলিং কোচ পরশ মাম্বরে। প্রথম সেশনের পর তাদের মধ্যে হওয়া আলোচনাতেই তৈরি হয়েছিল নতুন পরিকল্পনা। আর তাতেই য়ে সাফল্য এসেছে তা বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে সেই কথাই এবারক শোনা গিয়েছে পরশ মাম্বরের মুখে। একসময় বিনা উইকেটে বাংলাদেশের বড় পার্টনাশিপ গড়ে তোলার লক্ষ্যে ছিল। সেখান থেকেই দিনের শেষে এখন ৬ উইকেট খুইয়ে তারা চাপে।

বাংলাদেশের বিরুদ্ধে জয়ের থেকে আর মাত্র ৪ উইকেট দূরে রয়েছে ভারতীয় দল

চতুর্থ দিনের শুরু থেকেই ভারতীয় দলের বোলারদের ওপর দাপট দেখানো শুরু করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। অন্তত প্রখম সেশনটা তো তাদের দখলেই ছিল।  বোলাররা চেষ্টা করলেও বাংলাদেশের এই জুটিকে ভাঙতে সমর্থ হচ্ছিলেন না। যদিও লাঞ্চের পরই খেলার মোর ধীরে ধীরে ঘুরতে শুরু করেছিল। প্রথম সেশনের পরই ড্রেসিংরুমে প্রতিপক্ষকে আটকানোর জন্য কী আলোচনা েহয়েছিল সেটাই এবার ফাঁস করেছেন পরশ মাম্বরে।

চতুর্থ দিনের শেষে তিনি জানিয়েছেন, “এদিন লক্ষ্য ছিল  ধৈর্য ধরে থাকার এবং সঠিক জায়গায় বোলিং করে য়াওয়ার। সেইসঙ্গেই সুযোগ তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়াই ঠিল লক্ষ্য। যদি পুরোপুরি সুযোগও না হয় সেটাকেই একশো শতাংশে সুযোগ বানানোরই পরিকল্পনা ছিল। যেভাবে ম্যাচে তারা এগিয়ে গিয়েছেন তা দেখে সত্যিই আমি খুশি। বাকি দুটো সেশনে আমরা ছয় উইকেট তুলে নিয়েছি”।

বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের লক্ষ্য  ৫১৩ রান। যদিও চতুর্থ দিনে বাংলাদেশে একটা লড়াই করার চেষ্টা চালিয়েছিল। ওপেনিং জুটিতে  নাজমুল হোসেন এবং জাকির হাসান ১২৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। জাকির হাসান অভিষেকেই সেঞ্চুরী করেছেন। যদিও সেই জুটে ভারতীয় বোলাররা ভেঙে দিয়েছেন। দিনের শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৭২। এখন ২৪২ রান প্রয়োজন রয়েছে বাংলাদেশের।

close whatsapp