কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজের দাপুটে বোলিংয়ে অ্যাডভান্টেজে ভারত

India vs Bangladesh
India vs Bangladesh. ( Image Source: BCCI/Twitter )

সবকিছু ঠিকঠাক চললে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় থেকে খুব একটা দূরে নেই ভারত।  শুরুটা ব্াটাররা করেই দিয়েছিলেন। আর বাকি কাজটা কার্যত বোলাররাই করে দিলেন। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের দাপুটে বোলিংয়ের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় দিনই ভারতের পাহাড় সামন রান তাড়া করতে নেমে ৮ উইকেট খুইয়ে ফলোঅনের পথে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের রান ৮ উইকেট খুইয়ে ১৩৩। মাত্র ৩৩ রান দিয়ে একাই চার উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব।

প্রথম দিনই চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আইয়ারের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল। সেখান থেকেই দ্বিতীয় দিন ভারতের রান ৪০০ রানের গন্ডী টপকে যেতে সাহায্য করেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। প্রথম দিন নির্ধারিক সময়ে ভারত থেমেছিল ২৭৮ রানে। ক্রিজে ছিলেন শ্রেয়স আইয়ার। যদিও এদিন ক্রিজে বেশীক্ষণ থাকতে পারেননি তিনি। ৮৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। সেই সময় ভারতের রান ছিল ২৯৩।

১০ ওভারে ৩৩ রান দিয়ে একাই ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব

সেই জায়গা থেকেই ভারতের রান এগিয়েনিয়ে যাওয়ার কাজটা শুরু করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে ফের একটা টেস্ট অর্ধশতরান করলেন তিনি। সঙ্গে যোগ্য সঙ্গত কুলদীপ যাদব। ৫৮ রানের ইনিংস খেলেন রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব করেন ৪০ রান।  আর তাতেই রানের পাহাড়ে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ভারতের প্রতম ইনিংস এদিন শেষ হয় ৪০৪ রানে। বাংলাদেশের ঘরের মাঠে  এই রান যে কঠিন চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।
https://twitter.com/AvinashArya09/status/1603344841144176640


https://twitter.com/AkshatOM10/status/1603324990832926720

ব্যাটারদের পর দায়িত্বটা ছিল ভারতের বোলিং লাইনআপের। আর সেই কাজটাই একেবারে নিখুঁতভাবে করলেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। শুরুটা করলেন মহম্মদ সিরাজ এবং শেষটা হল কুলদীপ যাদবের হাত ধরে।  শুরুতেই বাংলাদেশের ওপেনিং জুটিকে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ। বাংলাদেশের ব্যাটরদের কোনওরকম সুযোগই এদিন দেননি তারা। লিটন দাস খানিকটা লড়াই করার চেষ্টা করলেও তাঁকে ২৪ রানেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ।

এরপরই চট্টগ্রামের বাইশগজে শুরু কুলদীপের স্পিনের ম্যাজিক। দীর্ঘদিন পর ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। সেই সিদ্ধান্তটা যে একেবারেই ভুল ছিল না তা ফের একবার বুঝিয়ে দিলেন তিনি। একাই তুলে নিলেন ৪ উইকেট। মুশফিকুর রহিমের উইকেট দিয়ে এদিন শুরু হয়েছি তাঁর যাত্রাটা। এরপর একে একে সাকিব আল হাসানদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। তাইজুল হাসানকে নিয়ে ৪ উইকেটের বৃত্ত সম্পূর্ণ হয় কুলদীপ যাদবের। সেইসঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশেরো সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে।

এখন ফলোঅন বাঁচানোটাই বাংলাদেশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্রিজে রয়েছেন মেহিদী হাসান ও এবাদত হোসেন। শুক্রবার ভারতীয় বোলাররা তাদের দাপট ধরে রাখতে পারে কিনা সেটাই এখন।

close whatsapp