ভিসা সমস্যা কাটিয়ে বাংলাদেশে ভারতীয় শিবিরে যোগ দিলেন জয়দেব উনাদকাট

Jaydev Unadkat
Jaydev Unadkat. (Photo Source: Twitter)

ভিসা সমস্যা কাটিয়ে অবশেষে ভারতীয় শিবিরে যোগ দিলেন জয়দেব উনাদকাট। যদিও প্রথম েটেস্টে নামা সম্ভব হয়নি এই ভারতীয় ক্রিকেটারের। তবে দ্বিতীয় টেস্টে ভারকতীয় দলের গয়ে খেলার সুযোগ রয়েছে জয়দেব উনাদকাটের সামনে। বৃহস্পতিবারই চট্টোগ্রামে ভারতীয় শিবিরে যোগ দিলেন এই তারকা ক্রিকেটার। ভিসা সমস্যার জেরেই প্রথম ম্যাচের আগে বাংলাদেশে পৌঁছতে পারেননি তিনি। মহম্মদ সামি চোট পেয়ে ছিটকে যাওয়ার পরই এই ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগেই ভারতীয় শিব্রে বড়সড় ধাক্কা লাগে। কাঁধের চোটের জন্য সেই সিরিজ থেকে ছিটকে যান মহম্মদ সামিষ যদিও টেস্ট সিরিজে তাঁর নামা নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে পারেননি মহম্মদ সামি। টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান তিনি। সেই থেকেই আরম্ভ হয়েছিল তাঁর পরিবর্তে কোন ক্রিকেটারকে নেওয়া হবে ভারতীয় দলে। একদিনের সিরিজে কাওকে নেওয়া না হলেও, টেস্ট সিরিজে জয়দেব উনাদকাটকেই নেওয়াহয়েছে ভারতীয় দলে।

বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন জয়দেব উনাদকাট

বুধবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচেই জদেব উনাদকাটের খেলা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু ভিসা সমস্যাতেই সমস্ত হিসাব বদলে যায়। বাংলাদেশে যাওয়ার ভিসা পেতে দেরপী হয় জয়দেব উনাদকাটের। বোর্ড চেষ্েটা চালালেও প্রথম টেস্টের আগে বাংলাদেশে পৌঁছতে পারেননি এই তারকা ক্রিকেটার। আর তাতেই প্রথম ম্যাচে তাঁর নামার আশা শেষ হয়ে গিয়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনই বাংলাদেশে ভারতীয়শিবিরে যোগ দিয়েছেন জয়দেব উনাদকাট।

২০১০ সালে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন জয়দেব উনাদকাট। দক্ষিণ আফ্রিকা সফরেই ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। যদিও প্রথম টেস্টে সেভাবে নজর কাড়তে পারেননি জয়দেব উনাদকাট। দীর্ঘ ১২ বছর পর ফের ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেন জয়দেব উনাদকাট। যদিও মাঠে নামার সুযোগ হাতছাড়াই করতে হয়েছে তাঁকে।

বিজয় বাজারে ট্রফিতে সৌরাষ্ট্রের অধিনায়কত্ব দিয়েছিলেন তিনি। শুধু তাই নয় এবারের বিজয় হাজারে ট্রফিতে ১০ ম্যাচে ১৯টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। শুধু তাই নয় প্রথম শ্রেনীর ক্রিকেটে ৯৬টি ম্যাচে ৩৬৩টি উইকেট রয়েছে জয়দেব উনাদকাটের। বৃহস্পতিবারই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে তিনি খেলেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp