বিশ্রামে তাসকিন আহমেদ, ভারতের বিরুদ্ধে অতিরিক্ত স্পিনার নিয়ে খেলার ভাবনা বাংলাদেশের

Taskin Ahmed
Taskin Ahmed. (Photo by Kai Schwoerer/Getty Images)

বুধবার ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচে নামছে বাংলাদেশ। তার প্রস্তুতিই এখন তুঙ্গে বাংলাদেশ শিবিরে।  তবে সেই ম্যাচেই দলের তারকা পেসারকে ছাড়া নামতে চলেছে বাংলাদেশ শিবির। শোনাযাচ্ছে প্রথম ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার সিদংধান্ত নিয়েছেন বাংলাদেশে টিম ম্যানেজমেন্ট। সেই জায়গায় অতিরিক্ত  স্পিনার দিয়েই দল সাজানোর ইঙ্গিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফে। ম্যাচের আগের িব পিচ দেখার পরই কার্যত নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশ শিবির।

একদিনের সিরিজে  মিরপুরের পিচে স্পিনারদের দিয়েই ভারতীয় শিবিরকে কার্য শেষ করে দিয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসানদের বোলিংয়ের সামনে নাজেহাল হয়েছিল ভারতীয় দল। এবার টেস্ট সিরিজে নামতে চলেছে তারা। চট্টগ্রামে সেই ম্যাচে নামার আগেই বেশ সতর্ক বাংলাদেশ শিবির। ম্যাচের ২৪ ঘন্টা আগেই বাংলাদেশ শিবিরের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে দেখা দিয়েছিল জল্পনা। তাঁকে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।

চট্টগ্রামে পেসারদের থেকে স্পিনাররাই বেশী সুবিধা পাবেন

যদিও গুরুতর কিছু নয়, এখন তিনি সুস্থই রয়েছেন এবং ভারতের বিরুদ্ধে সাকিব আল হাসান য়ে খেলবেন তাও একপ্রকার নিশ্চিত। চট্টগ্রামের পিচ দেখার পর থেকেই  এখন ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ বাছা নিয়ে সবচেয়ে বেশী হিসাব নিকাশ চলছে বাংলদেশ শিবিরের অন্দরে। সেখানেই শোনাযাচ্ছে তাসকিন আহমেদকে প্রথম ম্যাচে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের বিরুদ্ধে স্পিন শক্তিকেই কাজে লাগাতে চাইছে তারা। সেভাবেই নাকি দল গোছাচ্ছে বাংলাদেশ শিবির। সাকিব আল হাসানের নেতৃত্বেই দলের স্পিন বিভাগ ভারতের বিরুদ্ধে আক্রমণ আনতে চলেছে।

তাসকিন আহমেদের পরিবর্তে অতিরিক্ত স্পিনার নেওয়ারই পরিকল্পনা

তাসকিন আবমেদ না থাকলে বাংলাদেশের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন  এবাদত হোসেন। ভারতের বিরদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটো ম্যাচেইই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই তারকা ক্রিকেটারকে দিয়েই পেস লাইনআপ সাজাতে চলেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেইসঙ্গে  তাসকিন আহমেদের পরিবর্তে বাংলাদেশ শিবিরে অন্যতম স্পিনার হিসাবে আসচে পারেন তাইজুল। ঘরের টেস্ট সিরি জিতেই এবার ঘুরে দাঁডডাতে চায় বাংলাদেশ।

ভারতের বিরুদ্ধে নামার আগে যে বাংলাদেশের ব্লুপ্রিন্ট কার্যকত প্রস্তুত হয়ে গিয়েছে তা গতকালই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এছাড়া ভারতীয় শিবিরে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা নেই। সেই সুযোগ যে বাংলাদেশ বোলাররা ভালভাবে কাজে লাগাতে চাইবে তাও বেশ স্পষ্ট। বুধবার এখন শুধুই দুই দলের একে অপরের প্রতিপক্ষে নামার অপেক্ষা।

close whatsapp