ভারতের বিরুদ্ধে ব্লুপ্রিন্ট প্রস্তুত, ইঙ্গিত তাসকিন আহমেদের

Taskin Ahmed
Taskin Ahmed. ( Image Source: Twitter)

একদিনের সিরিজ জিতলেও শেষ ম্যাচে চূড়ন্ত ব্যর্থ হতে হয়েছে বাংলাদেশকে। সেই ম্যাচে বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে দাপুটে পরফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। সেই হার থেকে শিক্ষা নিয়েই এবার টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ। আর টিম ইন্ডিয়ার ব্যাটারদের আটকাতে যে তারা প্রস্তুত তা তাসকিন আহমেদের কথাতেই কার্যত প্রস্তুত। শোনাযাচ্ছে চট্টগ্রামের পিচে বেশ ঘাস রয়েছে। আরপ সেই সুবিধাটাই কাজে লাগাতে একেবারে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশের বোলাররা।

ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য ধরেই বোলিং করার পরিকল্পনা প্রস্তুত হয়েছে বাংলাদেশ শিবিরে। টিম ইন্ডিয়ার ব্যাটারদের অধৈর্য করে তোলাই নাকি তাদের অন্যতম প্রধান লক্ষ্য। অন্তত তাসকিন আহমেদের কথা থেকে তো তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘরের মাঠে একদিনের পর এখ তারা টেস্ট সিরিজও জিততে মরিয়া হয়ে রয়েছে। এই মুহূর্তে বল হাতে অসাধারণ ফর্মে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা। শেষ ম্যাচে না পারলেও ভারতের বিরুদ্ধে নামার আগে প্রস্তুত রয়েছেন তারা।

আগামী ১৪ ডিসেম্বর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ

ঘরের মাঠে শেষ দুটো টেস্ট সিরিজই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছে টেস্ট সিকিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ শিবির। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে জিতেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে তারা। আর সেই লক্ষ্যে যে বাংলাদসের ব্লু প্রিন্ট কারযত প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। মযাচের দুই দিন আগে সেই ইঙ্গিতই দিলেন তাসকিন আহমেদ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সব জায়গাতেই পরিস্থিতিটা একইরকম। যদি আমরা সেখানে জোর করে কিছু করতে চাই তবে আমাদের বিপক্ষে পরিস্থিতি হয়ে যেতে পারে। আমরা রানও বেশী দিয়ে দিতে পারি। প্রতিপক্ষ শিবিরে যথেষ্ট ভাল ক্রিকেটাররা রয়েছেন। নতুন বল যাতে সুইং করে সেদিকেই আমাদের নজর রাখতে হবে। পুরনো বলে হয়ত রিভার্স সুইংও বেশী হতে পারে। তাদের ধৈর্যের বাঁধ ভাঙাই হল আমাদের প্রধান লক্ষ্য। সেইসঙ্গে আমাদের ধৈর্য ধরে বোলিং করতে হবে এবং তাদের ভুলের জন্য অপেক্ষা করতে হবে। এটা কখোনই বলা ঠিক হবে না যে শুরু থেকেই তাদের বিরুদ্ধে আমরা বিধ্বংসী পারফরম্যান্স করব”।

আগামী ১৪ ডিসেম্বর ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বেই এবার নামবে বাংলাদেশ শিবির। সেখানেই শেষপর্যন্কত বাংলাদেশ জয়ী হতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp