টেস্ট সিরিজে নামার প্রস্তুতি শুরু ঋষভ পন্থের

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

বাংলাদেশের কাছে একদিনের সিরিজে হেরে গিয়্ছে ভারতীয় দল। এার সামনে রয়েছে টেস্ট সিরিজ। একদিনের সিরিজ হেরে গেলেও টেস্ট সিরিজ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার টিম ইন্ডিয়া। সরেজন্যই একদিনের সিরিজ শেষ হওয়ার পরের দিন থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা। একদিনের সিরিজে চোটের জন্য খেতে পারেননি ঋষভ পন্থ। তবে টেস্ট সিরিজে দেখা যেতে চলেছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। টেস্ট সিরিজের পর্রস্তুতিতে যোগ দিলেন ঋষভ পন্থ।

সম্প্রতি ভারতীয় দলের হয়ে খুব একটা ভাল ফর্মের দিয়ে যাচ্ছেন না ঋষভ পন্থ। বিশেষ করে  সদ্য শেষ হওয়া নিউ জিল্যান্ড একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। তাকে নিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট মহলে নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এরপরই বাংলাদেশের বিরুদ্ধে  একদিনের সিরিজ থেকেও ছিটকে যান তিনি। অবশেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি। সোমবার থেকেই টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমে পড়লেন েই তারকা ক্রিকেটার।

চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেননি ঋষভ পন্থ

এই বছর অবস্য টেস্ট ফর্ম্যাটে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও যথেষ্ট সাফল্য় এসেছিল ঋষভ পন্থের ব্যাটে।  তাঁর সেঞ্চুরীতেই ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিল ভারতীয় দল। কিন্তু টি টোয়েন্টিতে সেভাবে নিজের ফর্ম দেখাতে পারেননি ঋষভ পন্থ। এছাড়া এওবারের েসিয়া কাপও টি টোয়েন্টি বিশ্বকাপেও ঋষভ প্নথকে ভারতীয় দলের হয়ে বেশী ম্যাচ খেলতে দেখা যায়নি। দীনেশ কার্তিককেই সেই জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

কয়েকদিন আগেই শেষ হয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ। দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ঋষভ প্নথ। একদিমনের সিরিজের দুটো ম্যাচেই ঋষভ পন্থের ব্যাটে রান দেখা যায়নি। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই ঋষভ পন্থকে নিয়ে আরম্ভ হয়েছিল জোরদার সমালোচনা। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকেই খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। যদিও বাংলাদেশের বিরুদ্ধেও এই ঋষভ পন্থের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু একদিনের সিরিজে নামার আগেই চোটের জন্য ছিটকে যান তিনি।

তিন ম্যাচের সিরিজের মধ্যে একটিতেও নামতে পারেননি এই তরুণ ভারতীয় তারকা ক্রিকেটার। তবে টেস্ট সিরিজে ভারতীয় দলের দার্সিতে্ মরিয়া হয়েছেন ঋষভ পন্থ। সুস্থ হয়েই মাঠে নেমে পড়েছেন তিনি। দীর্ঘক্ষণ নেটে সময়ও কাটান নএই তরুণ ক্রিকেটার। আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারত।

close whatsapp