লাগাতার ব্যর্থতার পরে ধাওয়ানের কেরিয়ারের ভবিষ্যত নিয়ে উঠল প্রশ্ন

তৃতীয় ওডিআই ম্যাচে ৮ বলে মাত্র ৩ রান করে আউট হন ওপেনার

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source: Twitter)

ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শুরুতেই ধাক্কা খেয়েছিল যখন অভিজ্ঞ ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান আবারও এক অঙ্কের স্কোর করে প্যাভিলিয়নে ফেরত যান। ম্যাচের পঞ্চম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ভারতীয় ড্রেসিং রুমের দিকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় বাঁ-হাতি ব্যাটারকে।

স্বাগতিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই সিরিজ হেরে থাকা মেন ইন ব্লু তৃতীয় ওডিআই ম্যাচে নেমেছে হোয়াইটওয়াশ এড়াতে। এই সিরিজে টানা তৃতীয়বারের জন্য লিটন দাস টস জেতেন এবং ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। আগের ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চোট পাওয়ায় অধিনায়ক হিসেবে নামেন কেএল রাহুল এবং ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হয় ঈশান কিষানকে।

ওডিআই সিরিজে ধাওয়ানের সংগ্রহে মাত্র ১৮ রান

ঈশানের ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ান মীরপুরের ব্যর্থতা কাটিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বড় রানের লক্ষ্যে নামলেও, তাঁর হতাশাজনক পারফর্ম্যান্স পরিবর্তিত হয়নি। প্রথমে এলবিডব্লিউয়ের আবেদন নাকচ হলেও বাংলাদেশ ডিআরএসের সাহায্য নেওয়ার পরে থার্ড আম্পায়ার অভিজ্ঞ ব্যাটারকে আউট ঘোষণা করেন। আট বলে মাত্র তিন রানে আউট হন ধাওয়ান। এর আগের দুই ইনিংসে তাঁর সংগ্রহে ছিল ৮ ও ৭। তাঁর ওয়ানডে কেরিয়ারের কোন সিরিজেই এত খারাপ পারফর্ম্যান্স এর আগে করেননি দিল্লির ব্যাটার। সিনিয়র ভারতীয় ক্রিকেটারের ধারাবাহিক ব্যর্থতার পরে ভারতীয় ভক্তরা টুইটারে তাঁদের বিরক্তি প্রকাশ করেছেন।

ভারত তাদের একাদশে দুটি পরিবর্তন করেছে। আহত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে কিষানকে নেওয়ার পাশাপাশি হ্যামস্ট্রিংয়ে চোটপ্রাপ্ত দীপক চাহারের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বাঁ-হাতি রিস্ট-স্পিনার কুলদীপ যাদবকে। আগের ম্যাচে মাত্র তিন ওভার বোলিং করতে সক্ষম হয়েছিলেন দীপক।

চলমান সীমিত ওভারের সিরিজে রোহিতের কাছ থেকে নেতৃত্বর দায়িত্ব অর্পিত হয়েছে কেএল রাহুলের কাঁধে। দ্বিতীয় ওয়ানডেতে বুড়ো আঙুলের চোট নিয়েও সাহসী ব্যাটিং প্রচেষ্টার মাধ্যমে ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন রোহিত। তবে তাঁর চোট খুবই গুরুতর এবং চিকিৎসার জন্য এখন রোহিত মুম্বাই উড়ে গেছেন। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে রোহিতের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।

ধাওয়ানের ব্যর্থতার পরে টুইটারের প্রতিক্রিয়া

https://twitter.com/kohlisthetic/status/1601467586889547776?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1601467586889547776%7Ctwgr%5E635fa05af438d8079fb6a06cef1486c2367f4e5f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fthis-appears-to-be-the-official-end-of-his-career-netizens-disappointed-with-shikhar-dhawan-after-another-horror-show-for-india%2F

close whatsapp