বারো বছর পর আবার টেস্ট দলে জয়দেব উনাদকাট, এলেন শামির জায়গায়

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল

Jaydev Unadkat
Jaydev Unadkat. (Photo Source: Twitter)

বাঁ-হাতি পেসার জয়দেব উনাদকাট অবশেষে জাতীয় দলে ডাক পেলেন কারণ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে পরিবর্ত হিসেবে ভারতের স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়ানডে সিরিজের আগে কাঁধে চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় স্কোয়াডে এলেন বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা পেসার। শীঘ্রই তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন।

সম্প্রতি শেষ হওয়া বিজয় হাজারে ট্রফিতে ১০ ম্যাচে ১৯ উইকেট তুলে নিয়ে উনাদকাট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তাঁর অধিনায়কত্বে সৌরাষ্ট্র ৫০ ওভারের ফর্ম্যাটে শিরোপা দখল করেন এবং তার পরে জাতীয় দলে উনাদকাটের ডাক পাওয়া ন্যায্য সিদ্ধান্ত।

৩১ বছর বয়সী পেসারের টেস্ট অভিষেক হয়েছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু তারপর থেকে অন্য কোন টেস্টে সুযোগ হয়নি তাঁর। যদি তিনি সত্যিই বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের কোন একটিতে খেলার সুযোগ পান, তবে পোরবন্দরে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দীর্ঘতম ব্যবধানে দুটি টেস্ট খেলার রেকর্ড করবেন। প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল বর্তমানে শীর্ষস্থান ধরে রেখেছেন।

সামগ্রিকভাবে, উনাদকাট তাঁর কেরিয়ারে ৯৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫৩ উইকেট নিয়েছেন, যার মধ্যে ২০১৯-২০তে একটি দুর্দান্ত মরসুম উপভোগ করেছিলেন তিনি। সেই মরসুমের রঞ্জি ট্রফিতে ৬৭ উইকেট তুলেছিলেন এবং তাঁর দলকে মর্যাদাপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট জিততে সাহায্য করেছিলেন।

ভারতীয় দলে অন্যান্য সম্ভাব্য পরিবর্তন

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতীয় অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নাও খেলতে পারেন। ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে আসা অভিমন্যু ঈশ্বরন রোহিতের জায়গায় স্কোয়াডে আসতে পারেন যদি রোহিতের পক্ষে সময়মতো পুনরুদ্ধার করা সম্ভব না হয়।

অন্যদিকে ঈশ্বরন চাঞ্চল্যকর ছন্দে রয়েছেন। ২৭ বছর বয়সী ওপেনার বাংলাদেশ ‘এ’-র বিপক্ষে পরপর সুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন এবং ঘরোয়া টুর্নামেন্টেও তাঁর পরিসংখ্যান অসাধারণ। এখনও পর্যন্ত ৭৮টি প্রথম শ্রেণির ম্যাচে, দেরাদুনে জন্ম নেওয়া ক্রিকেটার ৪৫.৩৩ গড়ে ৫৫৭৬ রান করেছেন। অন্যদিকে, টেস্ট সিরিজের জন্য অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার পরিবর্তে সৌরভ কুমারকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঈশ্বরানের মতো তিনিও বর্তমানে ভারত ‘এ’ দলে রয়েছেন।

১ম টেস্টের সম্ভাব্য স্কোয়াড (১৪-১৮ ডিসেম্বর): কেএল রাহুল (), শুবমান গিল, অভিমন্যু ঈশ্বরন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), সৌরভ কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব।

close whatsapp