উমরান মালিকের বোলিংয়ে মুগ্ধ সুনীল গাভাসকর, তাঁকে প্রশংসায় ভরালেন প্রাক্তন কিংবদন্তী

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

নিউ জিল্যান্ডের পর বাংলাদেশের বিরুদ্ধেও দেশের জার্সিতে অসাধাপরণ ফর্মে রয়েছেন উমরান মালিক। আর তা দেখেই আপ্লুত হয়েছেন আরেক প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই প্রথমবার মাঠে নেমেছিলেন উমরান মালিক। সেখানেই জো়া উইকেট তুলে নেিয়েছেন তিনি। সাকিব আল  হাসান ও নাজমুল হাসান শান্তর উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ পেসার। উমরান মালিকের এমন পারফরম্যান্স দেখার পরই সুনীল গাভাসকরের মুখে বিরাট প্রশংসা। তাঁকে নিয়ে বিরাট মন্তব্য করতেও পিছপা হলেন না সুনীল গাভাসকর।

সচিন তেন্ডুলকরের কেলা দেখতে যে তিনি সবচেয়ে বেশী পছন্দ করতেন তা বলার অপেক্ষা রাখে না। এবার যেন সেই তালিকায় নাম তুলে ফেললেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার উমরান মালিকও। তাঁর মতে সচিন তেন্ডুলকরের পর এই তরুণ উমরান মালিককেই দীর্ঘদিন ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখতে চান সুনীল গাভাসকর।  উমরান মালিকের দুরন্ত বোলিং দেখে সেই কথাই এদিন বললেন প্রাক্তন কিংবদন্তী তারকা ক্রিকেটার।

বাংলাদেশের বিরুদ্ধে একাই ২ উইকেট তুলে নিয়েছেন উমরান মালিক

এবারের আইপিএলেই সকলের নজর কেড়েছিলেন জম্মু ও কাশ্মীরের এই তারকা ক্রিকেটার।  তাঁর গতিতে মুগ্ধ হয়েছিল গোটা ভারতীয় ক্রিকেট মহল। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেটারপাই নয় গোটা বিশ্বের ক্রিকেটারদেরই এই কথা বলতে শোনা গিয়েছিল। এবারের আইপিএলে ১৫৩ কিমি বেগে বোলিং করতে দেখা গিয়েছিল উমরান মালিককে। এরপর থেকেই তাঁকে নিয়ে আলোচনা আরম্ভ হ.ে গিয়েছিল। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের েহয়ে ২২টি উইকেট রয়েছে জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলারের। শুধু তাই নয় এবারের াইপিএলের মঞ্চে তিনিই প্রথম পেসার হিসাবে এক ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন।

বাংলাদেশের বিরুদ্ধেও উমরান মালিক অসাধারণ পারফরম্যামন্স প্রর্শন করছেন। দ্বিতীয় ম্যাচে নেমেই উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তা দেখার পরই উমরান মালিককে প্রশংসায় ভরালেন সুনীল গাভাসকর। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “একজন ক্রিকেটার যাঁকে আমি সচিন তেন্ডুলকরের পর ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে খেলতে দেখতে চাই তিনি হলেন উমরান মালিক”।

এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল উমরান মালিকের। প্রথম ম্যাচেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই সিরিজে তাঁর ঝুলিতেই এসেছিল তিনটি উইকেট। এরপর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানেই প্রখথম এইসিসিরজে দেখা গিয়েছে উমরান মালিককে। সেখানেও একাই ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে এখন উমরান মালিকেই মুগ্ধ হয়ে রয়েছেন সুনীল গাভাসকর।

close whatsapp