বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অক্ষর পটেলকে খেলানোর পরামর্শ ওয়াসিম জাফরের

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI)

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে লড়াই করলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। প্রথম ম্যাচে লিটন দাসদের কাছে ১ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের আসা জিইয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে ভারতক। এই একই মাঠে দ্বিতীয় ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সিরিজ সমতায় ফেরানই এখন ভারতীয় দলের একমাত্র পাখির চোখ। তার আগে ভারতীয় দলের প্রথম একাদশ গড়া নিয়ে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের। এই ম্যাচে অক্ষর পটেলকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি।

প্রথম ম্যাচে ভারতীয়দলের বোলাররা দুরন্ত পরারফরম্যান্স দেখালেও, স্পিনাররা সেভাবে উইকেট তুলতে পারেননি। শাহবাজ আহমেদকে খেলানো হলেও উইকেট পেতে তিনি ব্যর্থ হয়েছেন। যেখানে প্রতিপক্ষ শিবিরের সাকিব আল হাসান একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।  স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচেই অক্ষর পটেলকে না খেলানোরই সিদ্ধান্ত নেিয়েছেন বারতীয় টিম ম্যানেজেমেন্ট। সিরিজে টিকে থাকার ম্যাচে এই তারকা ক্রিকেটারকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে অক্ষর পটেলকে প্রথম একাদশে রাখা হয়নি

তাঁর মতে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের হাতে যে অনেক ম্যাচ রয়েছে তেমনটা নয়। ২০ থেকে ২৫টি ম্যাচই কার্যত খেলবে টিম ইন্ডিয়া। সেখানে যে বিশ্বকাপের জন্য ভারতীয় দল প্রস্তুত করে নিতে হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই কারণেই অক্ষর পটেলকে যতটা সম্ভব বেশী ম্যাচ কেলানোরই পরামর্শ দিচ্ছেন ওয়ািম জাফর। তাঁর মতে অক্ষর বেশী ম্যাচ খেলতে পারলেই ভারতীয় েদলের পক্ষে ভাল হবে।

এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়াসিম জাফর জানিয়েছেন, “সামনেই রয়েছে  বিশ্বকাপের আসর। সেই কথা মাথায় রেখেই এই ম্যাচে কুলদীপ সেনের জায়গায়  দ্বিতীয় ম্যাচেই  ভারতী দলে আমি অক্ষর পটেলকে নিয়ে আসব। বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার জন্য ২০ থেকে ২৫টি ম্যাচ পাবে ভারত। সেখানেই দেখতে হবে যে অক্ষর পটেল যতটা সম্ভব বেশী ম্যাচ যেন পান। এছাড়া এই ধরণের পিচে স্পিনাররা অনেক বেশী ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন”।

ওয়াসিম জাফর আরও জানিয়েছেন, “সাকিব আল হাসান কী করছেন এদিনের ম্যাচে তা আমরা সকলেই যথেষ্ট ভালভাবে দেখেছি। শাহবাজ আহমংেদ একেবারেই নতুন একজন স্পিনার। সেজন্য অক্ষর েপটেলের মতো একজন ক্রিকেটারকে দলে নাচা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে উমরান মালিককেও এই ম্যাচে সুযোগ দেওয়া যেতে পারে”।

close whatsapp