ভারতের বিরুদ্ধে এই পারফম্যান্সকেই সেরা মনে করছেন মেহিদী হাসান

Mehidy Hasan
Mehidy Hasan. ( Image Source: Twitter )

ঘরের মাঠে লক্ষ্যটা সহজ থাকলেও একসময় প্রায় হারের সামনে ছিল বাংলাদেশ। সেখান থেকেই একাহাতে কার্যত এদিন বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের মুখ দেখালেন মেহিদী হাসান। আর তাতেই আপ্লুত সকলে। ম্যাচ সেষে এই তারকা ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাংলাদেশের স্ট্যান্ডবাই অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত খোদ মেহিদী হাসানও। তাঁর এবং মুস্তাফিজুরের অর্ধশতরানের পার্টনারশিপে ভর করেই ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে আপ্লুত মেহিদী হাসান নিজেই। এখনও পর্যন্ত এই পারফর্ম্যান্সটাই নাকি তাঁর কাছে সেরা। ম্যাচ শেষে নিজেই সেই কথা জানিয়েছেন মেবিদী হাসান। এদিনের ইনিংসটা এখনও পর্যন্ত তাঁর কাছে অন্যতম সেরা একটা ইনিংস। মুসতাফিজুর রহমানকে নিয়ে শেষপর্যন্ত একা লড়ে গিয়েছিলেন তিনি। এক উইকেটে বাংসাজেশকে ম্যাচ জিতিয়েই মাঠ ছা়েন েই তারকা ক্রিকেটার। যদিও তাঁর ক্যাচটা মিস না করলে হয়ত ম্যাচের ভাগ্য অন্যরকম হতেই পারত।

ভারতের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন মেহিদী হাসান

এদিন ভারতীয় দলকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন লিটন দাস। শুরু থেকেই ছিল বাংলাদেশ বোলারদের দাপট। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। যদিও বল হাতে পাল্টা লড়াইটা ভারকতীয় দলও করেছিল। ৯ উইকেট তুলে নিতেও পেরেছিলেন তারা। কিন্তু সেখানেই ভারতের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ান মেহিদী হাসান। তাঁর দুটো ক্যাচ মিসের পরই আর কোনওরকম সুযোগ দেননি এই তারকা ক্রিকেটার। একা হাতেই বারতীয় েদলকে শেষ করে দিয়েছিলেন তিনি।

এই প্রসঙ্গে ম্যাচ শেষে মেহিদী হাসান জানিয়েছেন, “আমি সত্যিই আনন্দিত এবং উচ্ছ্বসিত। এদিন আমি শুধু একটাই জায়গায় ফোকাস করার কথা ভেবেছিলাম এবং নিজের ওপর ভরসা রেখেছিলাম। সেইসঙ্গে একটা কথাই আমি জানতাম যে ২০ বল অন্তত আমাকে ব্যাটিং করতেই হবে।  সেইসঙ্গে এদিন বোলিং করার সময় উইকেট টু উইকেট বোলিং করার সিদ্ধান্ত নিেয়েছিলাম। আমার কাছে এটা একটা স্মরণীয় পারফরম্যান্স”।

এদিন প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল করেছিল ১৮৬ রান। বাংলাদেশের লামনে লক্ষ্যটা ছিল বেশ সহজ। কিন্তু সেখানেই বাংলাদেশ ব্যাটারদের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ভারতীয় বোলাররা। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। মেহিদী হাসানের হাত ধরেই এগোতে শুরু করেছিল বাংলাদেশ। তাঁর দুটো ক্যাচ মিস হওয়ার পরই ভারতের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। এই পারফরম্যান্সটাই গোটা সিরিজে তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp