ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম স্পিনার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড সাকিব আল হাসানের

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by Sarah Reed/Getty Images)

মিরপুরে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে নামার আগেই বাংলাদেশ শিবিরের তারকা বোলার তাসকিন আহমেদ ছিটকে গিয়েছিলেন। কিন্তু সেখানেই এদিন ভারতের সামনে ত্রাস হয়ে উঠলেন সাকিব আল হাসান। তিনি একাই কার্যত এদিন শেষ করে দিলেন ভারতীয় ব্যাটিং লাইনআপকে। সেইসঙ্গেই ঘরের মাঠে সাকিব আল হাসানের মুকুটে নয়া পালক। ভারতের বিরুদ্ধে প্রথম বাংলাদেশী স্পিনার হিসাবে একদিনের ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান।

ভারতীয় ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে এদিন প্রথম থেকেই বল হাতে বিধ্বংসী মেজাে ছিলেন সাকিব আল হাসান। একাই কার্ত ভারতের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন তিনি। তাঁর দক্ষ বোলিংয়ের সামনেই হার মানতে হয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা ব্যাটারদের। আর তাতেই ভারতের প্রথম ম্যাচে বড় রানের লক্ষ্যে পৌঁছনোর আশা কার্যত শেষ হেয়ে গিয়েছিল। মিরপুরেরবাইশগজে এদিন শুধুই ছিল স্পিনারদের দাপট।

ভারতের বিরুদ্ধে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান

ভারতের বিরুদ্ধে এর আগেও খেলেছেন তিনি, কিন্তু কোনওদিনই পাঁচ উইকেট পাননি বাংলাদেশের কোনও স্পিনার। বিশ্বকাপের প্রস্তুতিটা সাকিব আল হাসানের যে খুব একটা খারাপ হল না তা বলাই যায়। এদিন ভারতের টপ অর্ডারকে তিনিই শেষ করে দিয়েছিলেন। ৩৬ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। তাঁর ইকনমি ছিল এদিন ৩.৬০। তাঁর েই অসাধারণ স্পেলেই শেষ হয়ে গিয়েছে ভারতীয় শিবির। এদিন বল হাতে প্রথম ওভারেই এসেই বাংলাদেশকে বড় সাফল্যটা এনে দেন এই তারকা ক্রিকেটার।

শুরুতেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। তাঁর বলেই বিরাট কোহলির দুর্ধর্ষ ক্যাচ নিয়েছিলেন লিটন দাস। সেই ওভারে  ইবাদত হোসেন ক্যাচ না ফেললে, আরও একটা উইকেট তুলে নিেতেই পারছেন সাকিব আল হাসান। লোকেশ রাহুলের সঙ্গে ওয়াশিটন সুন্দরের পার্টামারশিপটাও ভেঙে দেন তিনি। ওয়াশিংটনকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও েকানেই এদিন সাকিব ম্যাজিত শেষ নয়।

শার্দূল ঠাকুর থেকে দীপক চাহার, এইঅ দুই তারকা ব্যাটারও সাকিব আল হাসানেরই শিকার। আর তাঁর দাপটেই এদিন ২০০ রানের গন্ডীও টপকাতে পারেনি ভারতীয় দল। বল হাতেই যে এদিন বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে অনেকটা এগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই ভারতের বিরুদ্ধে প্রথম বাংলাদেশী স্পিনার হিসাবে পাঁচ উইকেট নেওার রেকর্ড গড়লেন তিনি।  আর গোটা বিশ্বে তাঁর স্থান আট নম্বরে।

close whatsapp