আইপিএলে কেমনভাবে কার্যকরী হবে বিসিসিআইয়ের নতুন ইমপ্যাক্ট ক্রিকেটার নিয়ম

Gujarat Titans2
Gujarat Titans2. ( Photo Source: ipl/bcci )

ঘরোয়া ক্রিকেট থেকে এবার আইপিএলের মঞ্চে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম। সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথমবার এই অভিনব নিয়ম দেখা গিয়েছিল। যে নিয়ম কাজে লাগিয়ে প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এবার সিই নিয়মই বিসিসিআই আরম্ভ করতে চলেছে আইপিএলের মঞ্চে। ২০২৩ আইপিএলেই দেখা যাবে ক্রিকেটের এই নতুন নিয়ম। বোর্ডের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা আরম্ভ হয়ে গিয়েছে। সেইসঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিে সকলের কৌতূহলও বাড়তে শুরু করেছে।

আগামী বছর আয়োজিত হবে আইপিএল। যার মিনি নিলাম ঘিরে এখন থেকেই বেশ হৈচৈ আরম্ভ হয়ে গিয়ছে ভারকীয় ক্রিকেট মহলে। চলছে নানান গুঞজন। বিশেষ করে এই নিয়ম কেমনভাবে কার্যকরী হবে তা নিয়েও একটা কৌতূহল দেখা দিয়েছে। এই প্রকতিবেদনে বিসিসিআই.ের এই নতুন নিয়ম নিয়েই আসোচনা করব আমরা। সেখানেই দেখে নেব ইমপ্যাক্ট প্লেয়ার্স রুল কীভাবে ম্যাচে প্রভাব ফেলতে পারে।

কেমনভাবে এই ইমপ্যাক্ট প্লেয়াপ নিয়ম কার্যকরী হবে এবং কখন ব্যবহার করা যাবে

এই নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার আগে অর্থাত্ টসের আগেই প্রথম একাদশের সঙ্গে চারজন আলাদা ক্রিকেটারদের সাবস্টিউট হিসাবে দলে রাখতে হবে।  সেই চারজন ক্রিকেটারদের মধ্যে মাত্র একজন ক্রিকেটারকেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাব ব্যবহার করতে পারবে প্রতিটি দল। যদিও তাঁকে ব্।যবহার করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম অবস্য মানতে হবে দল গুলোকে। ম্যাচের ১৪ ওভার শেষ হওয়ার আগেই এই নিয়মকে কার্যকরী করতে হবে। প্রথম একাদশে থাকা যেকোনও এক ক্রিকেটারের পরিবর্তে এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বলবত করা যাবে।

তবে অবশ্যই সেটা কোচ, অধিনায়ক অথবা ম্যানেজারের তরফে ফিল্ড আম্পায়ারকে জানানোটা প্রয়োজনীয়।  ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে যে ক্রিকেটার মাঠে নামবে ব্যাটিং থেকে বোলিং সমস্ত বিভাগেই তাঁকে দল ব্যবহার করতে পারবে। বিশেষ করে এই নিয়মে যে ব্যাটিং দলই সবচেয়ে বেশী সুযোগ পাবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যাটিংয়ের সময় যদি পরপর উইকেট খোয়ায় কোনও দল সেই সময় অেই নিয়ম প্রয়োগ করে সেই একজন ভাল ব্যাটারকে খেলাতেই পারবে তারা।

যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এই নিয়ম প্রয়োদ করা যাবে না। বৃষ্টি বিঘ্নিত কোনও ম্যাচ যদি ১০ ওবারের কম খেলা হয় সেক্ষেত্রে এেকেবারই ইমপ্যাক্ট প্লেয়ার্স নিয়ম কার্যকরী হবে না। সেইসঙ্গে কেউ যদি চোট পান তাঁর পরিবর্তে মাঠে নামা ক্রিকেটার শুধুমাত্র ফিল্ডিংই করতে পারবেন। আবার কোনও ইমপ্যাক্ট প্লেয়ার্স নিয়মে ব্যাটিং করেত নামা ক্রিকেটার যদি  চোট পান তাঁর জায়গাতেও পরিবর্ত ক্রিকেটার শুধু ফিল্ডিংই করতে পারবেন।

close whatsapp