শর্ট বলের ফর্ম্যাটে ঋষভ পন্থের থেকে সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখছেন সাইমন ডুল
আপডেট করা - Nov 29, 2022 9:17 pm

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটার হিসাবে ঋষভ পন্থকে সাইমন ডুল মেনে নিলেও, শর্ট ফর্ম্যাটে ঋষভ পন্থকে সেরা মানতে নারাজ প্রাক্তন নিউ জিল্যান্ড তারকা ক্রিকেটার। তাঁর মতে ঋষভ পন্থের মতো এই দলে যথেষ্ট সুযোগ পাচ্ছেন না আরেক তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। অন্তত একদিনের সিরিজে ধাকাবাহিকভাবে তাঁকে সুযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন নিউ জিল্যান্ডের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর মতে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়া উচিত্ ভারতীয় দলে।
টেস্ট ক্রিকেটে অবশ্য ঋষভ পন্থের সঙ্গে অন্য কোনও বারতীয় উইকেটকিপারের তুলনায় যেতে নারাজ নিউ জিলিযান্ডের এই প্রাক্তন ক্রিকেটার। তবে সাদা বলের ক্রিকেটে কিন্তু ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট তিনি নন। বিশেষকরে সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে যেভাবে ঋষভ পন্থ তাঁর পারফরম্যান্স দেখিয়েছেন সেটা দেখার পর এমন কথা বলতেই বাধ্য হচ্ছেন তিনি। যদিও একদিনের ক্রিকেটে কিন্তু এই মরসুমে খুব একটা ব্যর্থ হননি ঋষভ পন্থ।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩৬ রান পেয়েছিলেন সঞ্জু স্যামসন
এই মরসুমেই ঋষভ পন্থের ব্যাটে একদিনের ক্রিকেটে সেঞ্চুরী এসেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ঋষভ পন্থ। সেইসঙ্গে অর্ধশতরানও পেয়েছিলেন তিনি। তেমনটা দেখার পরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনেরপ সিরিজেও সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থই হতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪ রানই করতে পেরেছেন একদিনের সিরিজে। অন্যদিকে প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে তিনি কিন্তু ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। যদিও দ্বিতীয় ম্যাচে সঞ্জুকে বাদ রেখেই দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এই প্রসঙ্গেই সাইমন ডুল জানিয়েছেন, “এই মুহূর্তে ঋষভ পরন্থের রেকর্ড ঠিকঠাকই রয়েছে। তবে তিনি এই মুহর্তে ৩০টির চেয়ে মাক্র কয়েকটি ম্যাচই কম খেলেছেন। সেখানে তাঁর গড় রয়েছে মাত্র ৩৫। তবে স্ট্রাইকরেট বেশ ভালই রয়েছে তাঁর। কিন্তু সঞ্জু স্যামসন খেলেছেন মাত্র ১১টি একদিনের ম্যাচ। সেখানেই তাঁর গড় রয়েছে ৬০। শুধুমাত্র তাই নয় একজন উইকেটকিপার হিসাবেও যথেষ্ট ভাল পারফর্মার তিনি। আমার মনে হয় তাঁর যথেষ্ট সুযোগ পাওয়া উচিত্”।
নিউ জিল্যান্ডের পর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। কিন্তু সেখানেও সঞ্জু স্যামসনকে না রেখেই ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঋষভ পন্থের ওপরই ভরসা রেখেছে ভারতীয় শিবির। আর সেই সিদ্ধান্ত নিয়ে যে যথেষ্ট স,মালোচনা আরম্ভ হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।