নিউ জিল্যান্ড বনাম ভারত: প্রথম ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন শিখর ধাওয়ান

India Win
Team India. (Image Source: Twitter/BCCI)

সংক্ষিপ্ততম ফর্ম্যাটের রোমাঞ্চ শেষে নজর এবার ৫০ ওভারের ফর্ম্যাটে। ২৫শে নভেম্বর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ড এবং ভারত যখন মুখোমুখি হবে, তখন তারা চাইবে বৃষ্টি যেন দূরে থাকে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অবিরাম বৃষ্টির কারণে মাত্র একটি ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব হয়েছিল।

ওডিআই ফর্ম্যাটে মেন ইন ব্লুর সাম্প্রতিক রেকর্ড ভালো হলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ চারটি ওয়ানডেতে ভারত হেরেছে। নেতৃত্বে পরিবর্তন আসছে ভারতের কারণ অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। ভারতের অপেক্ষাকৃত দুর্বল লাইন-আপের বিরুদ্ধে তাদের জয়ের ধারা বাড়ানোর লক্ষ্যে থাকবে নিউ জিল্যান্ড।

কুড়ি ওভারের ফর্ম্যাটে সিরিজ জেতা ভারতকে আসন্ন সিরিজে জিততে হলে অত্যন্ত দৃঢ় ক্রিকেট খেলতে হবে কারণ নিউ জিল্যান্ড এই ফর্ম্যাটের শীর্ষ র‍্যাঙ্কের দল। আগামী বছরের ওডিআই বিশ্বকাপের দিকে নজর রেখে উভয় দলই কম্বিনেশনে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবে।

পিচ কন্ডিশন

দেশের অন্যান্য কেন্দ্রগুলির মতো, ইডেন পার্কের বাউন্ডারিও খুব বেশী দীর্ঘ নয়। ফলে চার-ছক্কা পেতে সমস্যা হবে না। তবে বোলাররা ইনিংসের শুরুতে প্রভাবশালী হবেন। প্রথমে ব্যাটিং করা দল সুবিধা পাবে কারণ রাতের দিকে পরিস্থিতি বোলিংয়ের জন্য আরও অনুকূল হবে। ২৭০-এর কাছাকাছি স্কোর তুললে বিপক্ষকে চাপে ফেলা যাবে।

উভয় দলের কম্বিনেশন

নিউ জিল্যান্ড

টি-২০ সিরিজে না থাকলেও নিউ জিল্যান্ডের ওডিআই দলে দেখা যাবে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার টম ল্যাথামকে। উইকেটকিপিংয়ের দায়িত্বও পাবেন তিনি। এ ছাড়া ম্যাট হেনরি এই সিরিজের অংশ এবং প্রথম একাদশে থাকবেন বলে আশা করা যায়। মাইকেল ব্রেসওয়েলকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে কিউয়ি টিম ম্যানেজমেন্ট।

সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

ভারত

টি-২০ সিরিজে ভারত ১-০ ব্যবধানে জিতলেও তাদের ব্যাটিং পদ্ধতিতে বিশেষ পরিবর্তন আসেনি এবং সূর্যকুমার যাদবের প্রতি নির্ভরশীলতা এখনও আগের মতোই রয়েছে। ওডিআই দলের কম্বিনেশনে ভারতের মূল সমস্যা হাতে বোলিং বিকল্পের অভাব এবং অতিরিক্ত বিকল্প নিয়ে নামলে ব্যাটিংয়ে গভীরতা থাকে না। এই সমস্যা দূর করার লক্ষ্যে ভারত একাধিক ব্যাটিং দক্ষতাসম্পন্ন বোলার নিয়ে নামতে চাইবে।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, দীপক চাহার, উমরান মালিক, কুলদীপ যাদব।

ভারত বনাম নিউ জিল্যান্ড হেড-টু-হেড

ম্যাচ – ১১০ | নিউ জিল্যান্ড – ৪৯ | ভারত – ৫৫ | অমীমাংসিত – ৫ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ২৫শে নভেম্বর, ভারতীয় সময় সকাল ৭:০০

লাইভ স্ট্রিমিং – অ্যামাজন প্রাইম

close whatsapp