ভনের বিদ্রুপের যোগ্য জবাব দিলেন জাফর

পাঞ্জাব কিংস ওয়াসিম জাফরকে ব্যাটিং কোচ নিয়োগ করার পরে ভন শ্লেষাত্মক পোস্ট করেছিলেন

Michael-Vaughan-and-Wasim-Jaffer
Michael Vaughan and Wasim Jaffer. (Photo Source: Getty Images)

মাইকেল ভন ও ওয়াসিম জাফরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বপূর্ণ বাকবিতণ্ডা অব্যাহত রয়েছে। পাঞ্জাব কিংসের নতুন ব্যাটিং কোচ হিসাবে ওয়াসিম জাফর নিযুক্ত হতেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভারতের প্রাক্তন ওপেনারকে ট্রোল করেছিলেন৷ মোহালি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি বর্তমানে একটি পুনর্গঠন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রধান কোচের পাশাপাশি বাকী সাপোর্ট স্টাফদেরও পরিবর্তন করা হচ্ছে। সেই পুনর্গঠনের অংশ হিসেবেই জাফরকে আইপিএল ২০২৩ নিলামের আগে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মূলত ভারতের টেস্ট ওপেনার হিসেবে খেলা জাফর ২০১৯ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন কিন্তু ২০২২ সালের মেগা নিলামের আগে ব্যাটিং কোচের ভূমিকা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজি আবারও তাঁকে নিয়োগ করেছে এবং আগের ভূমিকাতেই ফিরিয়ে আনা হয়েছে তাঁকে।

নিয়োগ সংক্রান্ত ঘোষণাটির পরে মাইকেল ভন টুইটারে এই নিয়োগের যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। ভন সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন যে অতীতে তিনি একজন পার্ট-টাইম বোলার হয়েও জাফরের উইকেট পেয়েছিলেন। জাফরের বিরুদ্ধে বিদ্রুপাত্মক টুইটে ভন লিখেছেন, “এমন কেউ যিনি আমার কাছে আউট হয়েছেন তিনি একজন ব্যাটিং কোচ!!!!!!!!!!!!” 

তবে জাফর মজাদার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেহের পোড়া অংশের নিরাময়ের জন্য একটি ক্রিম, বার্নলের, একটি বিজ্ঞাপন চিত্র পোস্ট করেছেন তিনি। ছবিটিতে লেখা “অরিজিনাল বার্নস ক্রিম” যা বার্নল-এর বিপণন স্লোগান এবং এই পোস্ট দেখে টুইটারে ক্রিকেটপ্রেমীরা উৎফুল্ল হয়েছেন।

ভনের টুইটের প্রতিক্রিয়ায় জাফরের জবাব

মিনি-নিলামের আগে বেশ কিছু খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়েছে পাঞ্জাব কিংস

ইতিমধ্যে, জাফরের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস কোচিতে আইপিএল ২০২৩ মিনি-নিলামের আগে দলের অধিকাংশ খেলোয়াড়কে ধরে রাখলেও তাৎপর্যপূর্ণ কিছু নামকে দল থেকে ছাঁটাই করেছে। বাদ যাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল তাদের প্রাক্তন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের। গত বছর মেগা নিলামের আগে ধরে রাখা মায়াঙ্কের জন্য ১২ কোটি টাকা খরচ করেছিল পাঞ্জাব। তবে তিনি ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণ করতে পারেননি এবং ফ্র্যাঞ্চাইজি এখন শিখর ধাওয়ানের উপর অধিনায়কত্বর দায়িত্ব অর্পিত করেছে।

আগরওয়ালকে বাদ দেওয়া ছাড়াও, পাঞ্জাব কিংস আগামী মরসুমের জন্য ট্রেভর বেলিসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার শার্ল ল্যাঙ্গেভেল্ড বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার ব্র্যাড হ্যাডিন সহকারী কোচ হিসাবে যোগদান করেছেন।

close whatsapp