অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে উচ্ছ্বসিত ভিভিএস লক্ষ্মণ

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Instagram)

১৮ নভেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। যদিও সেখানে পারফরম্যান্স খুব একটা ভালভাবে দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। সেমিফাইনালেই থেমে গিয়েছিল বারতীয় দলের দৌড়। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই সিরিজেই অবশ্য ভারতীয় দলের সিনি.য়র সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পামন্ডিয়ার নেতৃ্ত্বেই নামবে টিম ইন্ডিয়া। কোচের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

সেই সিরিজে নামার আগেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশংসার সুর ভিভিএস লক্ষ্মণের মুখে। ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডারের পারফর্মযান্সে মুগ্ধ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে সেই টি টোয়েন্টি সিরিজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেও ভিভিএস লক্ষণ হার্দিক পান্ডিয়ার সহ্গে অনেকটা সময় কাটিয়েছেন। নেতা ার্দিকককে অনেকটাই কাছ থেকে দেখেছেন ভিভিএস লক্ষ্মণ।

আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব দেখেছেন ভিভিএস লক্ষ্মণ

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে নিেয়ে উচ্ছ্বসিত হয়ে রয়েছেন তিনি। হবে নাই বা কেন, এবারের আইপিএলেই যে নিজের নেতত্বের দক্ষতা প্রমাণ করেছিলেন হার্দিক পান্ডিয়া। গীর্ঘগিন মাঠের বাইরে থাকার পর চোট সারিয়ে এবারের আইপিএল দিয়েই প্রত্যাবর্তন েকরেছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেই গুজরাত টাইটান্সের নেতৃত্বের দৈয়িত্বেও ছিলেন তিনি। শোনাযাচ্ছে আগামী ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে আসতে পারেন হার্দিক পান্ডিয়া। আর সেই শুরুটা যে এই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়েই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, তিনি একজন অসাধারণ নেতা। আমরা সকলেই দেখেছি গুজরাত টাইটান্সের হয়ে তিনি কী করে দেখিয়েছেন এবারের আইপিএলে। আইপিএলের মঞ্চে ফ্র্যাঞ্চাইজির অভিষেকেই তার নেতৃত্ব দেওয়া এবং সেই সেই ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করাটা কিন্তু খুব একটা প্রাপ্তি নয়।

ভিভিএস লক্ষ্মণ আরও জানিেয়েছেন, আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন তাঁর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আমি। সেখানেই তাঁকে দেখেছি যে তিনি কৌশলগত ব্যপারে তিনি কতটা দক্ষ এবং মাঠে থাকাকালীন তাঁর ঠান্ডা মাথায় খেলা চালানোরও পরিচয় আমরা পেয়েছি। তিনি ক্রিকেটারদের যোগ্য নেতা।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও নিেজের পারফর্ম্যান্সের পরিচয় দিয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত যেমন দিয়েছেন। তেমনই শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। ভিভিএস লক্ষ্মণও নেতা হার্দিক পান্ডিয়াকে নিয়ে উচ্ছ্বসিত।

close whatsapp