গতি ও ইয়র্কারের দাপটে নিউ জিল্যান্ডকে ঘায়েল করার লক্ষ্যে উমরান মালিক

Umran Malik
Umran Malik. (Photo Source: Twitter)

শুধুমাত্র গতি নয়, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এবার এক নতু অস্ত্র প্রয়োগ করকতে তলেছেন উমরান মালিক। দীর্ঘদিন বারতীয় দলেরবাইরে ছিলেন তিনি। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ফের ডাক পেয়েছেন। সেখানেই উমরান মালিকের অন্যতম প্রধান অস্ত্র এবার ইয়র্কার। কেন উইলিয়ামসনদের চ্যালেঞ্জ জানানোর জন্য গতির সঙ্গে ইয়র্কারই প্রয়োগ করার পরিকল্পনা জম্মু ও কাশ্মীরের েই তরুণ বোলারের। গতির সঙ্গে নিখুঁত ইয়র্কার দেওয়ার প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন এই তরুণ বোলার।

আগামী ১৮ নভেম্বর নিউ জিল্যান্ডেরক বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল।  টি টোয়েন্টি বিশব্কাপের পর দলের বেশকিছু সিনিয়র সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। বেশকিছু তরুণ ক্রিকেটারদেরই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছে। সেখথানেই ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন উমরান মালিক। আগেরবার ভারতীয় দলের হয়ে সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। কিন্তু এবার নাকি সেই উমরান মাবিকই অনেকটা বদলে গিয়েছেন।

নিউ জিল্যান্ড সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে ফিরেছেন উমরান মালিক

সদ্য শেষ হয়েছে এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেখানেই নাকি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। মুস্তাক আলি ট্রফিতেই নিজেকে ক্রমশ তৈরি করেছেন এই তরুণ বোলার। শুধু তাই নয় সেখানেই নেটে নানান ক্রিকেটারদের তখেকে অনেক পরকামর্শ যেমন পেয়েছেন েই তরুণ বোলার. তেমনই ইয়র্কার দেওয়ার কৌশলও রপ্ত করেছেন উমরান মালিক। সামনেই রয়েছে এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই নামার প্রস্তুতিতে এখন ব্যস্ত রয়েছেন উমরান মালিক।

এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্ দেখিয়েছিলেন উমরান মালিক। তাঁর গতির দাপটে পর্যুদস্ত হয়েছিল গোটা বিশ্বের তাবড় তাবড় তারকা ব্যাটাররা। এবারের আইপিএলে পেসার হিসাবে প্রথম পাঁচ উইকেট নেও.ার রেকর্ডও গড়েছিলেন তিনি। শুধু তাই নয় াইপিএলের মঞ্চে ২২টি ুইকেটও তুলে নিয়েছিলেন উমরান মালিক। এরপরই ভারতীয় দেলে নিজের জায়গা করে নেন তিনি।

তবে টিম ইন্ডিয়ার জার্সিতে শুরুটা কিন্তু খুব একটা ভাল হয়নি এই তরুণ বোলারের।  বলে গতি থাকলেও, ব্যাটারদের সামনে ব্যর্থই হয়েছিলেন তিনি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাণকে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  সামনেই রয়েছে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। উমরান মালিকের পাখির চোখ যে সেই প্রতিযোগিতা তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp