আসন্ন আইপিএলে প্যাট কামিন্সকে ছাড়াই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স
আপডেট করা - Nov 14, 2022 10:17 pm

আইপিএল নিয়ে চলছে জোরকদমে প্রস্তুতি। সেখানেই এবার আইপিএলে নামার আগে আরও একটা বড়সড় ধাক্কা খেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সবকিছু ঠিকঠাক চললে এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে না প্যাট কামিন্সকে। গতবারই প্রায় সাড়ে সাত কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে নিজেদের দলেক নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও সেভাবে পারফর্ম্যান্স দেখাতে পারেননি অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। এবার সেই প্যাট কামিন্সকেই পাওয়া যাবে না কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
গতবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকলেও সেভাবে নিজেরক পারফর্মযান্স দেখাতে পারেননি প্যাট কামিন্স। বল হাতে সেই চেনা ছন্দে প্যাট কামি্সকে দেখা যায়নি। ব্যাট হাতে খেললেও, একটা থেকে দুটো ম্যাচেই প্যাট কামিন্সের ব্যাট থেকে রামনেকর ঝড় দেখা গিয়েছিল। আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের মিনি অকসন। ইতিমধ্যেই দল গোছানোর কাজ সুরু করে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানেই শোনাযাচ্ছে প্যাট কামিন্সকে এবার দেখা যাবে না কলকাতা নাইট পাইডার্স শিবিরে।
৭.২৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে এসেছিলেন প্যাট কামিন্স
এবারের আইপিএলের মিনি নিলাম শুরু হওয়ার আগেই অবশ্য তিনজন ক্রিকেটারকে সই করিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। রহমন গুরবাজের পাশাপাশি শার্দূল ঠাকুর এবার কলকাতা নাইট রাইডার্সে এসেছেন। নাইট রাইডার্স যে দল গোছাতে শুরু করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেইসঙ্গে খানিকটা চিন্তাও বেড়েছে। কারণ স্যাম বিলিিংস আগেই নাম তুলে নিয়েছেন। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন না প্যাট কামিন্সও। অস্ট্রেলিয়ার টেস্ট েদলের ্ধিনায়ক এখন প্যাট কামিন্স।
নতুন বছরেই রয়েছে অ্যাশেজ। এখন সেদিকেইনিদের ফোকাস রাখতে চান প্যাট কামিন্স। সেই জন্যই নাকি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। তবে তাঁর জায়গায় কলকাতা নাইট রাইডার্স শিবির অন্য কোন ক্রিকেটারকে নেবে তা অবশ্য এখনই জানা যায়নি। শুধুমাত্র প্যাট কামিন্সই নন, আসন্ন আইপিএলে দেখা যাবে না মিচেল স্টার্ককেও। আর তাতেই খানিকটা হলেও চিন্তা বেড়েছে সকলের।
আগামী ২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে মিনি নিলামের আসর। সেখানেই শেষপর্যন্ত ভাগ্য নির্ণ হবে প্রতিটি ক্রিকেটার থেকে দলগুলোর। অন্যদিসে শোনাযাচ্ছে সদস্য বিশ্বকাপ চ্যা্পিয়ন হওয়ার আদিল রশিদ নাকি আসন্ন আইপিএলে আসতে চলেছেন। নিলামের জন্য নিজের নামও নথিভুক্ত করতে পারেন এই তারকা ক্রিকেটার।