আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে নেই স্যাম বিলিংস
আপডেট করা - Nov 14, 2022 2:11 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। এখন থেকেই আইপিএল নিয়ে আরম্ভ হয়ে গিয়েছে নানান আলোচনা। আগামী ডিসেম্বরেই হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা নাইট শিবিরে। আসন্ন আইপিএল থেকে নাম তুলে নিেয়েছেন ব্রিটিশ পাওয়ার হিটার স্যাম বিলিংস। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের মঞ্চে নামবেন না তিনি। আর তাতেই য়ে চিন্তার ভাঁজ পড়েছে নাইট কর্তাদের কপলে তা বলার অপেক্ষা রাখে না।
টি টোয়েন্টি নয় আপাতত দেশের হে টেস্ট ক্রিকেটেই বিশেষ ফোকাস করতে চান এই তারকা ক্রিকেটার স্যাম বিলিংস। কেন্চ এবং দেশের হয়ে টেস্ট ক্রিকেটেই সময় দিতে চাইছেন তিন। সোমবারই নিজের সিদ্ধান্তের কথা কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিয়েছেন স্যাম বিলিংস। আর এই কতারকা ক্রিকেটারের না থাকাটা যে কলকাতা নাইট রাইডার্স শিবিরের চিন্তাটা অনেকটাই বাড়িয়েদিল তা বলার অপেক্ষা রাখে না। আসন্ন আইপিএল সুরু হওয়ার আগে দলের উইকেটকিপা্র ব্যাটার হিসাবে কাকে নেওয়া হবে সেটা নিয়েই চিন্তায় রয়েছে সকলে।
টেস্টে ফোকাস করার জন্যই আইপিএল থেকে সরার সিদ্ধান্ত নিয়েছেন স্যাম বিলিংস
গত মপসুমেই স্যাম বিলিংসকে দলে নিেয়েছিল কলকাটা নাইট রাইডার্স। উইকেটকিপার ব্যাটার হিসাবেই তাঁকে দলে নেওয়া হয়েছিল। সেইসহ্গে নাইট শিবিরে ছিল শেলডন জ্যাকসন। এই উইকেটকিপার ব্যাটারের ওপরকই ভরসা রেখেছিল নাইট রাইডার্স। কিন্তু এবার সেই স্যাম বিলিংসই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিেয়েছেন। আর তাতেই আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্সের নতুন উইকেটকিপার ব্যাটার কে হবেন তা নিয়ে চিন্তায় রয়েছে সকলে।
সোশ্যাল মিডিয়াতে এক আবেগতাড়িত বার্তা দিয়ে স্াম বিলিংস জানিেছেন, “একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। আগামী মরসুের আইপিএল থেকে নিজের নাম তুলে নিচ্ছি আমি। আপাতত দীর্ঘফর্ম্যাটের ক্রিকেটেই ফোকাস রাখতে চাই। আগামী গ্রীষ্ম থেকেই ইংল্যান্ডে সেই খেলা শুরু হতে চলেছে। আমাকে এতটা সুযোগ করে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে অসংখ্য ধন্যবাদ”।
স্যাম বিলিংসের নাম তুলে নেওয়ার পর এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স শিবিরে উইকেটকিপার একজনই রয়েছেন। শেলডন জ্যাকসন চাড়া অন্য কোন উইেকেচকিপার ব্যাটার কিন্তু এই মুহূর্তে নাইট শিবিরে নেই। মিনি নিলামে অবশ্য প্রত্যেকেই ক্রিকেটার নেওয়ার একটা সুযোগ পাবেন। গত বছর স্যাম বিলিংস খেললেও, কলতাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু সেভাবে নিজের পারফরম্যামন্স দেখাতে পারেননি তিনি। সবকটা ম্যাচও খেলতে দেখা যায়নি তাঁকে।