পাকিস্তানের হারের পরে মহম্মদ শামির টুইট খোঁচার পরে এবার প্রত্যুত্তর নিয়ে হাজির আখতার

আখতারকে উদ্দেশ করে শামি টুইট করেছিলেন, "এটাকেই বলে কর্মফল"

Shoaib Akhtar
Shoaib Akhtar. (Photo Source: Instagram/Shoaib Akhtar)

ভারতীয় পেসার মহম্মদ শামি পাকিস্তানের হারের পরে তাদের প্রাক্তন পেসার শোয়েব আখতারের টুইটের প্রতিক্রিয়ায় চাঁচাছোলা মন্তব্য করেছিলেন। এখন সেই টুইটের প্রতিক্রিয়ায় আখতার আরও একটি টুইট করতে দেরী করেননি। ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্স-আপ হিসেবে অভিযান শেষ হয়েছে পাকিস্তানের। দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা দখল করার সুযোগ থাকলেও তা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের হারের পরে আখতার তাঁর টুইটে একটি হৃদয়বিদারক ইমোজি শেয়ার করেছিলেন এবং শামি “দুঃখিত ভাই। এটাকেই বলে কর্মফল” লিখে সটান জবাব দিয়েছেন। সেমি-ফাইনালে ভারতের বিপর্যয়কর পরাজয়ের পরে টিম ইন্ডিয়ার সমালোচনা করা আখতার শামির টুইট দেখে খুশি হননি। বিশ্বের দ্রুততম বোলার আখতার প্রতিক্রিয়ায় এমন একটি টুইট করেছেন যা দেখে মনে হতে পারে শামি ও তাঁর মধ্যে টুইটযুদ্ধ আপাতত শেষ হতে চলেছে। 

“এবং এটাকেই সবাই বিচক্ষণ টুইট বলে…,” ভারতের ধারাভাষ্যকার হর্ষ ভোগলের টুইট পোস্ট করে আখতার এমন একটি ক্যাপশন দিয়েছেন। কম রান করেও ১৯তম ওভার পর্যন্ত খেলায় টিঁকে থাকার জন্য পাকিস্তানের বোলারদের প্রশংসা করেছিলেন ভোগলে।

https://twitter.com/shoaib100mph/status/1591787400019181577?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1591787400019181577%7Ctwgr%5E42d65d691ac251c38c8523a76f26874acb6fcc24%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fcricket-news%2Fthis-is-what-you-call-sensible-shoaib-akhtars-response-to-mohammad-shami-for-taking-a-dig-at-the-former-with-karma-tweet%2F

“পাকিস্তানকে কৃতিত্ব দিতে হয়। যেভাবে তারা আটকেছে তাতে খুব কম দলই ১৩৭ আটকাতে পারত। সেরা বোলিং দল,” ফাইনালের পরে ভোগলে টুইট করেছিলেন।

পাকিস্তানের বোলিং প্রচেষ্টার প্রশংসা করেন শোয়েব আখতার

আখতার পাকিস্তানের বোলিং বিভাগের প্রশংসা করেছিলেন। পুরো অভিযানেই বেশ কিছু অসামান্য পারফর্ম্যান্স দেখা গেছে মেন ইন গ্রিনের কাছ থেকে। ব্যাটাররা তেমন সাফল্য না পাওয়া সত্ত্বেও পাকিস্তান যে ফাইনালে পৌঁছেছে তার পিছনে বোলারদের বড় ভূমিকা ছিল। আখতার তাঁর ভিডিও বার্তায় বলেছেন, “পাকিস্তান বোলিং ভালো করেছে। তোমরা পুরো বিশ্বকাপে ভালো করেছ এবং পাকিস্তানকে ফাইনালে তুলেছ। ভাগ্য জড়িত ছিল কিন্তু সবাই ভালো খেলেছে,” আখতার তাঁর ভিডিও বার্তায় বলেছেন।

ফাইনালে অপরাজিত হাফ সেঞ্চুরি করে বেন স্টোকস পাকিস্তানের খাড়া করা ১৩৮ রানের লক্ষ্য অতিক্রমে ইংল্যান্ডকে সাহায্য করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬-র ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে চারটি ছক্কা খেয়ে ম্যাচ হারা বেন স্টোকস ছয় বছর পরে প্রায়শ্চিত্ত করার সুযোগ পেলেন। ফাইনালের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন স্যাম কারান।

close whatsapp