ফাইনালের আগে পাকিস্তানের পেসারদের সমীহ করছেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলার

কেরিয়ারের শেষে এই পেসাররা পাকিস্তানের অন্যতম সেরা হয়ে উঠবেন, মত বাটলারের

Jos Buttler
Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

অস্ট্রেলিয়ায় এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা জয়ের লক্ষে ইংল্যান্ড ও পাকিস্তান মুখোমুখি পাবে। ইংলিশ অধিনায়ক জস বাটলার তাঁর বিরোধী দলের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল এবং পাকিস্তানি পেসারদের প্রশংসা করেছেন। বাটলার মনে করেন যে বর্তমান প্রজন্মের পাকিস্তানি পেসাররা অবসরের পরে দেশের সেরা হিসাবে বিবেচিত হবেন।

অ্যাডিলেডে সেমি-ফাইনালে ভারতকে দশ উইকেটে হারিয়ে থ্রি লায়ন্স ফাইনালে উঠেছে দাপটের সঙ্গে। তবে ফাইনালে প্রতিপক্ষের যে চার পেসার – হারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ ওয়াসিম ও শাহীন আফ্রিদি – তাঁদের বিপাকে ফেলতে পারেন সেই নিয়ে বাটলার সতর্ক। ফাস্ট বোলিং বিভাগে তাদের সমৃদ্ধ ইতিহাস স্বীকার করে গ্র্যান্ড ফাইনালের আগে বাটলার প্রতিপক্ষকে সমীহ করছেন। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের পৌঁছনোর পিছনে তাদের দলের পেসারদের বিশেষ কৃতিত্ব দিয়েছেন ইংলিশ অধিনায়ক।

“তারা একটি দুর্দান্ত দল এবং মানসম্পন্ন ফাস্ট বোলার তৈরী করার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমরা (রবিবার) যে দলের বিপক্ষে মাঠে নামব তারাও আলাদা হবে না। আমি নিশ্চিত যে আমরা যাদের বিরুদ্ধে খেলব তারা কেরিয়ারের শেষে পাকিস্তানের সেরা বোলারদের কয়েকজন হিসাবে বিবেচিত হবে এবং তাদের বিশ্বকাপ ফাইনালে যাওয়ার একটি বড় কারণ এটাই,” বাটলার শনিবার এমসিজিতে বলেছেন।

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তোলার সুযোগ পাওয়া বাটলারের কাছে শৈশবের স্বপ্নপূরণ

বিস্ফোরক ওপেনিং ব্যাটার এই বছরের মাঝামাঝি সময়ে সম্প্রতি অবসর নেওয়া ইয়ন মর্গ্যানের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন যে তিনি শৈশব থেকেই ট্রফি জয়ের স্বপ্ন দেখতেন। মর্যাদাপূর্ণ ট্রফি তুলে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার সুযোগ ইংলিশ অধিনায়কের জন্য একটি বিশেষ অনুভূতি হিসেবে থেকে যাবে।

“এসব ব্যাপারে নিশ্চয় বেশ কিছু স্বপ্ন দেখেছি এবং ছোটবেলার সময় ভাই ও বোনের সঙ্গে উঠোনে খেলার সময় আমরা সবাই এমন কিছু করেছি যেখানে ট্রফি তোলার ভান করতাম। এখন সেই সুযোগটি পেতে সক্ষম হওয়া এবং সেটা আদতেই প্রত্যক্ষ করা সুযোগ পাওয়া অবিশ্বাস্যভাবে বিশেষ,” তিনি যোগ করেছেন।

close whatsapp