শ্রীলঙ্কাকে হারিয়ে অজিদের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে ইংল্যান্ড
আপডেট করা - Nov 5, 2022 5:24 pm

লো স্কোরিং ম্যাচে লড়াইটা হাড্ডহাড্ডি হলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। সেইসঙ্গেই ঘরের মাঠে বিশ্বকাপের স্বপ্ন শেষ অস্ট্রেলিয়ার। এদিন শ্রীলঙ্কারক বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল ব্রিটিশরা। ইংল্যান্ডের বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্স এবং অ্যালেক্স হেলসের ঝোড়ো ইনিংসে ভর করেই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা করে নিল ব্রিটিশ বাহিনী। ক্ষীণ আশা থাকলেও, ইংল্যান্ডের জয়ের পরই সমস্ত আশা শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ারও।
এদিন গ্রুপ ওয়ানের শেষ ম্যাচে নেমেছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সিডনিতে ইংল্যান্ডের সমর্থকরা তো বটেই, এদিন অস্ট্রেলিয়ান সমর্থক থেকে ক্রিকেটারদের চোখও ছিল এই ম্যাচেই। গতম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেই ভাগ্য নির্ণয় হত অস্ট্রেলিয়ার। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা লড়াইটা অবশ্য অসাধারণ করেছিল। কিন্তু এতটাই কম রান তারা করেছিল, তাই হয়ত শেষরক্ষা করতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ড জিতে সেমিফাইনালে পৌঁছলেও, তাদের ব্যাটিং নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েই যাচ্ছে।
শ্রীলঙ্কাকে হারানোর মঞ্চে ম্যাচের সেরা হয়েছেন আদিল রসিদ
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। লক্ষ্যটা ছিল বড় রান গড়ে তোলা। সেখানেই শুরু থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন পাথুম নিসাঙ্কা। তিনি যতত্ষণ এদিন মাঠে ছিলেন ইংল্যান্ড বোলারদের ওপর চাপ বজায় রাখতে পেরেছিল শ্রীলঙ্কা। ৪৫ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এদিন পাথুং নিসাঙ্কা। তাঁর হাত ধরে ১০ ওভারের মধ্যেই ৮৪ রানে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু আদিল রসিদের বলে নিসাঙ্কা সাজঘরে ফিরলেই, শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামতে শুরু করে।
What were you worried for? 😉
Stokes x Woakes ❤️#T20WorldCup pic.twitter.com/VKU9ZX1SsO
— England Cricket (@englandcricket) November 5, 2022
A thriller in Sydney and England hold their nerve to book a spot in the semi-finals! 🤯#T20WorldCup | #SLvENG | 📝: https://t.co/b4ypDYs5Dx pic.twitter.com/NF7bHadhGf
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2022
Match winner Ben Stokes 🤟#ForTheNorth pic.twitter.com/msk123r9cL
— Durham Cricket (@DurhamCricket) November 5, 2022
You beauties!! @englandcricket onto the semis we go!
— Jonny Bairstow (@jbairstow21) November 5, 2022
Chris Woakes, like the electric kettle and rainbows, was invented in Birmingham.
— George Dobell (@GeorgeDobell1) November 5, 2022
For all the talk about Ben Stokes’ place in this England side, there is no cricketer in the world I’d rather have in that situation in a knockout game
Throw in bowling and fielding and he’s been good value this World Cup. Importance will grow if Malan is out of the tournament
— Will Macpherson (@willis_macp) November 5, 2022
Ben Stokes’ best T20 innings for England: calm, clinical, focused.
— Simon Mann (@Cricket_Mann) November 5, 2022
No team has ever retained the T20 World Cup.
The list of winners:
2007 India
2009 Pakistan
2010 England
2012 West Indies
2014 Sri Lanka
2016 West Indies
2021 Australia#T20WorldCup #Cricket— Saj Sadiq (@SajSadiqCricket) November 5, 2022
I don’t think England have ever had a better cricketer at playing the pressure card with the Bat as well as @benstokes38 !!! #ICCT20WorldCup2022
— Michael Vaughan (@MichaelVaughan) November 5, 2022
If there is one player England would want batting in a tense situation, it would be Ben Stokes. A feeling of certainty around him.
— Harsha Bhogle (@bhogleharsha) November 5, 2022
Job done, bit nervy once Halesy got out but World Cup Semi final spot booked! Probably India Vs England. Winner of that SF will go on & win World Cup in my opinion because both teams have the most match winners
— Stuart Broad (@StuartBroad8) November 5, 2022
শনাকা, আসালঙ্কা থেকে ডিসিলভা এবং ওয়ানিন্দু হাসারঙ্গারা সকলেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়ে মাঠ ছে়ড়েছিলেন। আর তাতেই কার্যত ম্যাচের ভবিষ্যত নির্ধারিত হয়ে গিয়েছিল। ১৪১ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেমিফাইনালে পৌঁছতে ইংল্যান্ডের লক্ষ্য তখন ১৪২ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অসাধারণ করেছিলেন পাওয়ার প্লেতেই ৭৫ রানে করে ফেলেছিল ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু খেলায় ছিল এদিন টানটান উত্তেজনা। হঠাত্ই শ্রীলঙ্কার স্পিন আক্রমণ ব্রিটিশদদের ওপর চাপ বাড়ায় এদিন।
স্পিনারদের দিয়ে ১২ ওভার করান শ্রীলঙ্কা অধিনায়ক। হেলস এবং বাটলার ফেরার পরই ব্রুকস, লিভিংস্টোন, মোঈন আলি এবং স্যাম কারাণরা পরপর সাজঘরে ফেরেন। আর তাতেই ফের একবার ম্যাচ জেতা নিয়ে প্রত্যাশা বাড়ে শ্রীলঙ্কার। সেই জায়গা থেকেই ইংল্যান্ডেরক হাল ধরে রেখেছিলেন এদিন বেন স্টোকস। তাড়াহু়ড়ো নয়, ঠান্ডা মাথায় সিঙ্গলস খেলেই শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডকে সেমিফাইনালে পৌঁছে দেওয়াক কারিগড় সেই বেন স্টোকস।