প্রথম দুই ম্যাচ হারের পরে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে বলে মনে করেন পাকিস্তানের ব্যাটার শান মাসুদ

সুপার ১২ পর্বে তাদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান

Shan Masood
Shan Masood. (Photo by MARTIN KEEP/AFP via Getty Images)

পাকিস্তানের ব্যাটার শান মাসুদ জানিয়েছেন যে পাকিস্তানের মিডল অর্ডারকে নিয়ে অনেক কিছু বলা হলেও দলের সঙ্গে জড়িত কেউই মিডল অর্ডার নিয়ে চিন্তিত নন। তিনি আরও যোগ করেছেন যে টি২০ বিশ্বকাপ যত এগিয়েছে তত দল উন্নতি করেছে। পাকিস্তানের টপ অর্ডারে থাকা মহম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যর্থ হয়েছেন। তবে তিন বা চার নম্বরে নেমে শান মাসুদ ভরসা যুগিয়েছেন। 

রবিবার তাদের সুপার ১২ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জেতা ছাড়াও পাকিস্তান চাইবে নেদারল্যান্ডসের বিপক্ষে যেন দক্ষিণ আফ্রিকা হারে এবং ভারত জিম্বাবোয়ের দ্বারা পরাস্ত হয়। দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফল জেনে পাকিস্তান ম্যাচে নামার সুযোগ পেলেও ভারতের ম্যাচ তাদের ম্যাচের পরে হওয়ায় নিজেদের ম্যাচ খেলার পরেও পাকিস্তান নিশ্চিত থাকতে পারবে না সেমি-ফাইনালে খেলার ব্যাপারে।

“আমি মনে করি না (মিডল অর্ডারে সমস্যা আছে) কারণ আপনাকে পরিস্থিতির দিকে নজর দিতে হবে। আমি মনে করি এই টুর্নামেন্টে এটা অন্যরকম হয়েছে। বিশেষ করে আপনি যদি শেষ ম্যাচটি দেখেন (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে), আমরা ৪ উইকেটে ৪০ ছিলাম। তখন মিডল অর্ডার এগিয়ে এসেছিল এবং তাদের এ-গেম বার করেছিল। ভারতের বিপক্ষে আমরা বোর্ডে ভালো স্কোর পেয়েছি। এমসিজিতে ১৬০ আমি মনে করি একটি ভালো স্কোর,” প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে মাসুদ বলেছেন।

মিডল অর্ডারের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন শান মাসুদ

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১ রানের পরাজয় পাকিস্তানকে সম্ভবত সেমি-ফাইনালের লড়াই থেকে ছিটকে দেবে। পার্থে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের মিডল অর্ডারের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে।

তবে মিডল অর্ডারের ভূমিকা নিয়ে মাসুদের মনে কোন ধোঁয়াশা নেই। তিনি বলেছেন, “জিম্বাবুয়ে ম্যাচে ভালো খেলেনি কিন্তু সেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। ১৩ ওভারের পরে আমরা ৮০/২ ছিলাম, এবং আট উইকেট হাতে রেখে প্রত্যেক বলে এক রান করে তাড়া করতে হত। তাই আমি মনে করি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমরা পরিস্থিতি দেখছি। এমন পরিস্থিতি তৈরী হবে যেখানে ওপেনাররা প্রচুর রান পাবে যেমন তারা কয়েক বছর ধরে পাচ্ছে। তখনই মিডল অর্ডারের ছোট ভূমিকা থাকে, কিন্তু একটি কার্যকর ভূমিকা এবং যেখানে তারা কম বল পায়, সেখানে তাদের দ্রুত গতিতে স্কোর করতে হয়।”

“কিন্তু তারপরে এমন পরিস্থিতি তৈরী হতে পারে যেমন আমরা বিশ্বকাপে কয়েকবার দেখেছি যেখানে আমরা শীর্ষে থাকা আমাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাব, কিন্তু তারপরে মিডল অর্ডারকে তাদের লক্ষ্য তাড়া করতে হবে বা বোর্ডে স্কোর খাড়া করতে হবে। তাই আমি মনে করি এই ক্ষেত্রটিতে উন্নতি হয়েছে,” তিনি যোগ করেছেন।

close whatsapp