ভারত অতিরিক্ত সুবিধা পায়, আফ্রিদির এমন অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানালেন বিসিসিআই সভাপতি রজার বিনি

বিনি বলেছেন সবার সঙ্গেই সমান ব্যবহার হয়

Roger Binny
Roger Binny. (Photo by SUJIT JAISWAL/AFP via Getty Images)

পাকিস্তানের একজন সাংবাদিক এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি মন্তব্য করেছিলেন ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতীয় ক্রিকেটের প্রতি পক্ষপাতী’। সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টি বিরতির পর খেলা যখন আবার শুরু হয় তখন বেশ কিছু সমর্থক মনে করেছিলেন যে ভেজা আউটফিল্ডে ম্যাচ পুনরায় শুরু করার ক্ষেত্রে আম্পায়ার তাড়াহুড়ো করেছেন।

বৃষ্টি বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে ৭ ওভারে স্কোরবোর্ডে ৬৬ রান নিয়ে ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে বিরতির পরে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষে ভারত ডিএলএস পদ্ধতিতে ৫ রানে ম্যাচ জিতেছিল।

সামা টিভির সঙ্গে কথা বলতে গিয়ে সেই ম্যাচের প্রসঙ্গে পাকিস্তানের একজন সাংবাদিক বলেছিলেন, “শাকিব আল হাসান একই কথা বলেছিল এবং সেটা স্ক্রিনেও দেখা গেল। সবাই দেখেছে মাঠ কেমন ভেজা ছিল! কিন্তু আমি মনে করি যে আইসিসি কিছুটা ভারতের দিকে ঝুঁকছে। তারা যে কোনও মূল্যে সেমি-ফাইনালে ভারতের পৌঁছনো নিশ্চিত করতে চায়।”

অন্যান্য দলের থেকে ভারত আলাদা কী পেতে পারে?, প্রশ্ন তুলেছেন রজার বিনি

আফ্রিদিও প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, “আমি জানি কী হয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিরতির পরপরই খেলা আবার শুরু হয়। যেহেতু ভারত খেলছে, তাই এটা খুবই স্পষ্ট যে এই কারণে আইসিসির সঙ্গে অনেক চাপ জড়িত,” আফ্রিদি বলেছেন।

সম্প্রতি বিসিসিআই সভাপতি বিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং সাংবাদিকের বক্তব্যের নিন্দা করেছেন এবং তিনি দাবি করেছেন যে সমস্ত দলের প্রতিই গভর্নিং বডি আইসিসির আচরণ সমান।

“এটা ঠিক না। আমি মনে করি না আইসিসি আমাদের পক্ষপাতী। সবার সঙ্গেই সমান ব্যবহার হয়। কোন মতেই এটা আপনি বলতে পারেন না। অন্যান্য দলের থেকে আমরা আলাদা কী পেতে পারি? ভারত ক্রিকেটে একটি বড় পাওয়ার হাউস কিন্তু আমাদের সবার সাথে একই আচরণ করা হয়,” তিনি এএনআইকে বলেছেন।

close whatsapp