ধারকাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ উইনার হয়ে ওঠাই লক্ষ্য সূর্যকুমার যাদবের

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: BCCI)

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে  ভারতের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় পান না পেলেও, পরের ম্যাচ থেকেই নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন সূর্যকুমার যাদব। আর সেই ্মযাচেই বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে বিরাট রেকর্ড এক রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছেন সূর্যকুমার যাদব।

দেশের জার্সিতে য়খনই সুযোগ পান নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন সূর্যকুমার যাদব। আর তাতেই এই সাফল্য পেয়েছেন তিনি। দেশের হয়ে ধারাবাহিকভাবে ম্যাচ উইনার হয়ে ওটাই এখন অন্যতম লক্ষ্য ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের। ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপেও জোড়া অর্ধশতরান করে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে তিনিই সবচেয়ে বেশী রান করেছিলেন। সেই ধারাই এখন ধরে রাখতে চান ভারতের এই তরুণ ক্রিকেটার।

চলতি টি২০ বিশ্বকাপে জোড়া অর্ধশতরান রয়েছে সূর্যকুমার যাদবের

গত ম্যাচে  অর্ধশতরান করতে না পারলেও, বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলের রানের গতে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন তিনি। তঁর ঝোড়ো ইনিংসের সামনে বাংলাদেশের বোলিং লাইনআপ রীতিমত বিধ্বস্ত হয়েছিল। সেই ম্যাচ শেষের পরই আইসিসির ওয়েব সাইটে নিজের মনের কথাজানিয়েছেন তিনি। দেশের জার্সিতে যখনই সুযোগ পাবেন নিজের সেরা পারফর্মযান্স প্রদর্শন করে ম্যাচ ুইনার হয়ে ওঠাই এখন অন্যতম লক্ষ্য এই তারকা ক্রিকেটারের।

এই প্রসঙ্গেই সূর্যকুমার জানিয়েছেন, “যখনই আমি সুযোগ পাব তখনই দেশের হয়ে নিজের সেরা পারফরনম্যান্স দেখিয়ে প্রতিটা ম্যাচ জেতানোরে চেষ্টা করব। আমি কখনোই কোনও বোলারদের নাম দেখে খেলি না। আমি যখনই মাঠে যাই ব্যাটিং করার জন্য সেই সময় বলের দিকেই শুধু নজর থাকে আমার। তবে যখনই আমি নেন্ট্ প্র্যাকটিস করতে নামি সেই সময় আমার মাথায় সুধু একটাই কথা ঘোরে। কেমনভাবে বোলারদের বিরুদ্ধে মোকাবিলা করব এবং কোন শট বোলারদের বিরু্দ্ধে খেলব”।

২০২২ সালে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রানের মালিক সূর্যকুমার যাদব। তাঁর পরেই রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। যদিও সূর্যকুমার যাদবের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি। যদিও সূর্যকুমার যাদব অবশ্য সেসব দিকে তত বেশী কান দিতে নারাজ। নিজের পারফরম্যান্সের দিকেই নজর রয়েছে তাঁর। এই মুহূর্তে ভারতীয়দলের হয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির পরেই রানের তালিকায় েরয়েছেন সূর্যকুমার যাদব।

close whatsapp