গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেমি-ফাইনালেই যেতে পারবে না, মত প্রাক্তন ওপেনারের
জাফর মনে করেন নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা গ্রুপ ১ থেকে পরের পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করবে
আপডেট করা - Nov 2, 2022 10:07 am

মঙ্গলবার (১লা নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। প্রথম চার ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার ১২ গ্রুপ ১-এ ইংল্যান্ড এখন দ্বিতীয় স্থানে রয়েছে। নিউ জিল্যান্ডের পয়েন্টও পাঁচ, তবে দুর্দান্ত নেট রান রেটের কারণে এখনও শীর্ষস্থানে আধিপত্য বজায় রেখেছে তারা।
টুর্নামেন্টের স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেতিবাচক নেট রান রেট নিয়ে। এই তিনটি দলেরই এখন মাত্র একটি ম্যাচ বাকি আছে। সেমি-ফাইনালে জায়গা পাওয়ার জন্য গ্রুপের শীর্ষ-দুই স্থানের জন্য লড়াই হবে। নিউ জিল্যান্ড আয়ারল্যান্ডের মুখোমুখি হবে এবং অস্ট্রেলিয়ার লড়াই গ্রুপের সবচেয়ে নীচে থাকা দল আফগানিস্তানের বিরুদ্ধে, যেখানে ইংল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদেরও সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের পরাজয় তাদের ক্ষতি করবে: ওয়াসিম জাফর
আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ড সহজে জিতবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সুপার ১২ পর্বে তাদের শেষ ম্যাচ জিতলেও উভয় দলকেই নিজেদের নেট রান রেট অনেকটা বাড়াতে হবে। প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর মনে করেন যে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের পরাজয় তাদের বিশাল ক্ষতি করেছে। তাঁর মতে গ্রুপ ১ থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পরবর্তী পর্বে যাবে।
“আমি মনে করি অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের পরাজয় তাদের ক্ষতি করবে কারণ তাদের নেট রান রেট এখনও খুব খারাপ। এমনকি তিনটি দলই (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড) যদি তাদের শেষ ম্যাচে জেতে এবং যদি অস্ট্রেলিয়া খুব বড় জয় পায় তা হলে সেটা ভিন্ন জিনিস হবে, তবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড পরের পর্বে যাবে,” ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ-পরবর্তী ক্রিকট্র্যাকারে BatBricks7 নিবেদিত ‘রান কী রণনীতি’ লাইভ শোতে ওয়াসিম জাফর বলেছেন।
নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের শেষ গ্রুপ ১ ম্যাচ খেলবে ৪ঠা নভেম্বর এবং ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে ৫ই নভেম্বর । জাফর উল্লেখ করেছেন যে ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে কিন্তু তারা অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের শেষ ম্যাচের পরে খেলবে যা তাদের জন্য বিশাল সুবিধা হবে।
“ইংল্যান্ডের (যারা শেষ ম্যাচটি খেলবে) তাদের সুবিধা রয়েছে যে তারা লক্ষ্য মাথায় নিয়ে খেলবে। কিন্তু তারা শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে তাই এটি একটি কঠিন ম্যাচ হবে তবে তারা জিতলে অন্তত নেট রান রেট নিয়ন্ত্রণ করতে পারবে। এবং আমি মনে করি অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে একটু লড়াই করবে,” যোগ করেছেন জাফর।