বাংলাদেশের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল খেলতে পারেন, মনে করছেন ওয়াসিম জাফর
আপডেট করা - Nov 1, 2022 10:04 pm

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। যদিও এখনও পর্যন্ত সেমিফরাইনালে যাওয়ার রাস্তা প্রশস্তই রয়েছে টিম ইন্ডিয়ার। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ জিততে পারলেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত পাকা হয়ে যাবে ভারতীয় দলের। তার আগেই এখন ভারতীয় দলের প্রথম একাদশে কী কী পরিবর্তন হতে পারে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। এমন পরিস্থি্তিতেই প্রথম একাদশে যুজবেন্দ্র চাহাল আসতে পারেন বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।
এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচে খেলেননি যুজবেন্দ্র চাহাল। তিনটি ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশে স্পিনার হিসাবে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ ওভারে ৪৩ রান দিয়েছিলেন তিনি। ভারতের ম্যাচ হারের পিছনে যে সেটাও অন্যতমন কারপণ ছিল তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের বিরুদ্ধে রবিচনন্দ্রন অশ্বিনের পরিবর্তে খেলানো হতে পারে যুজবেন্দ্র চাহালকে
এরপর থেকেই যুজবেন্দ্র চাহালকে খেলানো নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। এদিন অ্যাডিলিডের প্রস্তুতিওযুজবেন্দ্র চাহালকে দীর্ঘক্ষণ প্রস্তুতি করতে দেখা গিয়েছে। ভারতীয় েেদলের যুজবেন্দ্র চাহালেরও বহু সাফল্য রয়েছে। সেইসহ্গে অ্যাডিলেড ওভালের পিচও বেশ ধীর গতির। সেখানে যে যুজবেন্দ্র চাহালের মতো লেগ স্পিনার সুবিধা পাবে তা বলাই চলে। কিন্তু শেষপর্যন্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে ওয়াসিম জাফর মনে করছেন এই ম্যাচে যুজবেন্দ্র চাহাল সুযোগ পেলেও পেতে পারেন।
এই প্রসঙ্গে তিনি জানেিয়েছেন, “এই ম্যাচে যুজবেন্দ্র চাহাল হয়ত খেলতে পারেন। যদিও কোনওকিছুই আগে থেকে বলা সম্ভব নয়। কারণ অ্যাডিলেড ওভালের বাউন্ডারি বেশ ছোট। এছাড়া বাংলাংলাদেশ শিবিরে রয়েছে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটার। বাংলাদেশ শিবিরের দুজন ওপেনারই বাঁহাতি ব্যাটার সেইসঙ্গে আফিফ হোসেনও বাঁহাতি। সেখানে রবিচন্দ্রন অশ্বিনের প্রয়োজন পড়তেই পারে। তবে অশ্বিনকে খেলানো হলে এই ম্যাচে তাঁকে ভাল পারফরম্যান্স দেখাতেই হবে”।
ভারতের বিরুদ্ধে নামার আগেই অবশ্য বাংলাদেশ অধিনায়ক কিন্তু হুঙ্কার দিয়ে রেখেছেন। ভারতের বিরুদ্ধে অঘটন ঘটাতে তারা প্রস্তুত েরয়েছে। সেমিফাইনালে পৌঁছতে হবে ভারতের সামনে এই ম্যাচটাই এখন সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। সেইমতোই চলছে প্রথম একাদশ বাছা নিয়েও নানান জল্পনা। তবে ওয়াসিম জাফর অবশ্য যুজবেন্দ্র চাহালের খেলা নিয়ে কিন্তু বেশ আশাবাদী। অশ্বিনের জায়গায় এই তারকা স্পিনারকে ভারতীয় দল খেলায় কিনা সেটাই এখন দেখার।