বৃষ্টির বাধা পেড়িয়ে অ্যাডিলেডে ইনডোরেই চলছে ভারতীয় দলের প্রস্তুতি

KLRahul and Virat kohli
KLRahul and Virat kohli. ( Image Source: Twitter )

পরপর দুই ম্যাচ জিতে টি টোয়েন্টি বিশ্বকাপে এবার যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু মাঝপথেই ধাক্কা খেয়েছে তারা। পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারাতে পারলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই জয়রথ থেমে গিয়েছে ভারতের। যদিও সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা রোহিত শর্মাদের সামনে একেবারে প্রশস্ত। বুধবার অ্যাডিলিডে বাংলাদেশের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতিতে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যদিও টিম ইন্ডিয়ার প্রস্তুতিতে কোনওরকম বাধা দিতে পারেনি তারা। অ্যাডিলিডে ইনডোরেই চলছে টিম ইন্ডিয়ার প্রস্তুতি।

এই মুহূর্তে ভারতীয়ে দলের সবচেয়ে বড় চিন্তার জায়গা হল তাদের ওপেনিং। সেখানেই চূড়ান্ত ব্য্রথ হয়েছেন দলের তারকা ব্যাটার লোকেশ রাহুল। তিন ম্যাচেই দুই অঙ্কের সংখ্যা ছুঁতে পারেননি তিনি। আর তাতেই খানিকটা চিন্তায় রয়েছে সকলে। যদিও ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় অবশ্য এসব নিয়ে একেবারেই চিন্তিত নন। তাঁর মতে লোকেশ রাহুলের নাকি রানে ফেরা কয়েকটি দিনেরই অপেক্ষা। এদিন ইন্ডোর সেশনে লোকেশ রাহুলও জোরকদমে প্রস্তুতিতে ছিলেন ব্যস্ত।

বুধবার বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনাল কার্যত পাকা ভারতীয় দলের

বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারলেই সেমিফাইনালে ভারতীয়দল নিজেদের জায়গা একেবারে পাকা করে ফেলবে। এই মুহূর্তে তিন ম্যাচে ভারতের পয়েন্ট ৪। বাংলাদেশকে হারাতে পারলেই ৬ পয়েন্ট নিয়ে কার্যত সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। সেজন্যই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা। অ্যাডিলিডে বৃষ্টি হলেও প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেনা ভারতীয় দল। সেজন্য ইনডোরেই চলছে তাদের প্রস্তুতি পর্ব। অপশনাল প্রস্তুতি হলেও, সেখানে বিরাট কোহলি থেকে রোহিত শর্মারা সকলেই রয়েছেন প্রস্তুতিতে মগ্ন।

অ্যাডলেডের পিচ খানিকটা হলেও ধীর গতির। সেজন্য এখানে যে পেসারদের পাশাপাশি স্পিনাররাও সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই এই ম্যাচে স্পিন বোলিংয়ে ভারতীয় দলে কোনও পরিবর্তন হয় কিনা সেটাও দেখার। গত ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। এখনও পর্যন্ত যুজবেন্দ্র চাহালকে ভারতীয় দলের হয়ে টিটোয়েন্টিবিশ্বকাপের একটিও ম্যাচে দেখা যায়নি। এই ম্যাচে লেগ স্পিনার হিসাবে তাঁকে খেলানোও হতে পারে।

যদিও বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সকলের প্রধান নজরে রয়েছে লোকেশ রাহুলের দিকে। এদিনের ইনডোর সেশন চলাকালীন বারবারই লোকেশ রাহুলের সঙ্গে নানান আলোচনা করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে।  লোকেশ রাহুলের ফর্মে ফেরাই এখন ভারতীয় দলের অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশের বিরুদ্ধে শেষপর্যন্ত লোকেশ রাহুল ফর্মে ফেরেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp