পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে বিধ্বংসী হার্দিক পান্ডিয়া, সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source: twitter )

টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর সেখানেই ফের একবার জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানেকর দুর্ধর্ষ ব্।াটিং লাইনআপকে ধসানোর কাজটা যদি শুরু করেন এদিন অর্শদীপ সিং।  তবে পাকিস্তানকে শেষ করাস কাজটা করলেন হার্দিক পান্ডিয়া। গত বিশ্বকাপে যে হার্দিককে দলে রাখা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সকলে। একবছর পর সেই বিশ্বকাপের মঢ্চেই সকলকে জবাবটা দিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ৩০ রান দিয়ে একাই তুলে নিলেন ৩টি উইকেট।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানকে শুরু থেকেই চাপে রাখার কৌশল ছিল বারতীয় দলের। আর সেই লক্ষ্যে আরম্ভটা দুর্ধর্ষ করেছিলেন অর্শদীপ সিং। এশিয়া কাপে তিনি পারেননি। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুতেই পাকিস্তানের সেরা দুই ব্যাটারকে সাজঘরের রাস্তায় পাঠিয়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে সাজঘরের দিকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছন হার্দিক পান্ডিয়া

এরপর থেকেই মাঠে ছিল হার্দিক পান্ডিয়ার জাদু।  এই দুই ব্যাটার সাজঘরে ফিরে গেলেও, তখনও শাদাব খান, হায়দার আলিদের মতো ক্রিকেটাররা ছিলেন। কিন্তু এই দুই তারকা ফিরে গেলেও, ভারতীয় দল যে একেবারে স্বস্তিতে ছিল  তা নয়। সেই স্বস্তিই ফিরিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শাদাব কান এবং হায়দার আলিকে বেশীক্ষণ ক্রিজেই থাকতে দেননি তিনি। শাদাব খানকে ৫ রানে এবং হায়দার আলিকে ২ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে তাঁর হাত থেকে দেখা গিয়েছে এদিন হিসাবী বোলিং। পাকিস্তানের মিডল অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।


https://twitter.com/GyaaniDurRhe/status/1584112412663300096


https://twitter.com/only4Virat/status/1584112455541612544

৪ ওভারে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। রান দিয়েছিলেন মাত্র ৩০ রান। আর তাতেই পাকিস্তানের বিরাট রানের লক্ষ্য থামিয়ে দিয়েছিলেন তিনি। নির্ধারিত ওভারের শেষে এদিন পাকিস্তান ১৫৯ রানই করেন তিনি। সেইসঙ্গে হায়দার আলিকে আউট করার পর হার্দিক পান্ডিয়ার সেই হাসি েখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নিয়েও আপ্লুত সকলে। বল হাতে হার্দিক পান্ডিয়া যে এখনও কতটা ভয়ঙ্কর হতে উঠতে পারে তা সকলেই দেখে নিল।

শেষের দিকে এদিন আার মহম্মদ নওয়াজকেও ফেরান হার্দিক পান্ডিয়াই। এবারের আইপিএল থেকে ফেরার পরই দুর্ধর্ষ ছন্দে রয়েছেন হার্দিক পান্ডিয়া। দেশের জার্সিতে তিনি যে এথনও সেরা অল রাউন্ডার সেই বার্তাই ফের একবার দিলেন তিনি। অর্শদীপ এবং হার্দিকের পারফর্ম্যান্সের প্রশংসাতেই সকলে।

close whatsapp