টি টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ সামিকে নিয়ে আশাবাদী হরভজন সিং
আপডেট করা - Oct 20, 2022 9:18 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই পিঠের চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন জসপিরীত বুমরাহ। প্রথমে ১৫ জনের মধ্যে সুযোগ না পেলেও, শেষপর্যন্ত ভারতীয় দলে এসেছেন মহম্মদ সামি। যদিও সামিকে প্রথমে দলে না রাখায় কম সমালোচনা হয়নি। কিন্তু জসপরীত বুমরার চোট হওয়ার পর তাঁর ওপরই ভরসা রেখেছে ভারতীয় দল। এবার মবম্মদ সামির পাশেই দাঁড়ালেন প্রাক্তন আরেক ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সামির অভিজ্ঞতা এবং দক্ষতা ভারতীয় দলকে অনেক সাহায্য করবে বলেই মনে করছেন হরভজন সিং।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল মহম্মদ সামিকে। ভারতের হয়ে টেস্ট ও একদিনের ম্যাচ খেললেও, এরপর থেকে তাঁকে আর টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে দেখা যায়নি। প্রায় একবছর পর ফের ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র এক ওভার বোলিং করেছিলেন তিনি। সেখানেই নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলকে স্বস্তি দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
প্রথমে ভারতের ১৫ জনের দলে মহম্মদ সামিকে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল
টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজের প্রথম একাদশ বেছে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁর প্রথম একাদশে অবশ্য ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনের জায়গা হয়নি। সেখানেই ভারতীয় দলের পেস আক্রমণে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং মহম্মদ স,ামিকে বেছে নিয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে এবারের বিশ্বকাপের দলে মহম্মদ সামির অনুপস্থিতি ভারতীয় দলকে অনেক বেশী সাহায্য করবে। বিশেষ করে জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে।
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে হরভজন সিং জানিয়েছেন, “সঠিক সময়ে মহম্মদ সামির সুস্থ হয়ে ওঠা ভারতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যপার। তিনি যেভাবে বোলিং করেন এবং তাঁর যতটা অভিজ্ঞতা তা এমন বড় মঞ্চে একটা বিশাল ব্যপার। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলে মহম্মদ সামির ভূমিকাটা অনেকটাই বড় হতে চলেছে। আমরা আশা করছি মহম্মদ সামি সেই প্রত্যাশাটা সকলের কাছে পূরণ করতে পারবেন”।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে আসার পর এখনও পর্যন্ত মহম্মদ সামি মাত্র একটিই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন মহম্মদ সামি। সেখানেই মাত্র একটি ওভার খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেই শেষ ওভারে মহম্মদ সামি যখন বোলিং করতে গিয়েছিলেন তখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১১ রান। সেই ওবারেই দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সামি।
শেষ চার বলে একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। একের পর এক ইয়র্কার দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন সেদিন মহম্মদ সামি। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরদ্ধে প্রথম ম্যাচে নাবে ভারত। সেখানেই সামিকে নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ।