১৫ই নভেম্বরের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করতে হবে

এই বছরের নিলামে প্রত্যেক দল ৫ কোটি টাকা করে বেশী অর্থ পাচ্ছে

IPL auction
IPL auction. (Photo Source: IPL/BCCI)

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী বছরের সংস্করণের জন্য প্রস্তুতি শুরু করেছে। সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের ধরে রাখা খেলোয়াড়দের নামের তালিকা ১৫ই নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। মিনি নিলাম ১৬ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আইপিএল ২০২২-এ একটি মেগা নিলাম আয়োজিত হওয়ায় এই বছরের নিলাম তুলনামূলকভাবে আরও সংক্ষিপ্ত হবে। সমস্ত অংশগ্রহণকারী দলকে অতিরিক্ত ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। গত সংস্করণের নিলামের পর দলগুলির হাতে থাকা অবশিষ্ট অর্থের সঙ্গে এই অতিরিক্ত ৫ কোটি টাকা যুক্ত হবে। সামগ্রিকভাবে প্রত্যেক দলের কাছে থাকা অর্থের পরিমাণ হবে ৯৫ কোটি টাকা।

মেগা নিলামে প্রচুর পরিমাণে খরচ করার পর দলগুলির হাতে অর্থের পরিমাণ কম থাকায় আসন্ন মেগা নিলামে খেলোয়াড়দের জন্য আরও তীব্র বিডিং যুদ্ধ আশা করা হচ্ছে। প্রতিটি দলই তাদের স্কোয়াডের ফাঁকফোকড় ভরাট করার জন্য অনেক কৌশল অবলম্বন করবে। মিনি-নিলামে অতীতে বেশ কয়েকটি চমকপ্রদ অধিগ্রহণ দেখা গেছে। ২০২১ সালে রাজস্থান রয়্যালস ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকায় কিনে চমকে দিয়েছিল কারণ আইপিএলের নিলামের ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল অধিগ্রহণ।

মরিস ছাড়াও আরও কয়েকজন উল্লেখযোগ্য বিদেশী ক্রিকেটার মিনি নিলামে শিরোনামে উঠে এসেছিলেন, যেমন – ২০২০তে কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্সকে ১৫.৫ কোটি টাকা দিয়ে কেনা, বা ২০১৭তে বেন স্টোকসকে পেতে রাইজিং পুনে সুপারজায়ান্টসের ১৪.৫০ কোটি টাকা খরচ করা। স্টোকস ছাড়া পরবর্তী আইপিএলে স্যাম কারান, ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটারদের জন্য বিপুল অর্থ ব্যয় করা হতে পারে।

ফ্র্যাঞ্চাইজিগুলিকে আইপিএল ২০২২-এর জন্য আনা প্রতিস্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে

দলগুলি তাদের অর্থ কার্যকরভাবে ব্যবহার করার আশা করবে, এবং এখানে রইল গত বছরের নিলামের পরে দলগুলির কাছে থাকা অবশিষ্ট অর্থের পরিমাণ:

পাঞ্জাব কিংস (₹৩.৪৫ কোটি), লখনউ সুপার জায়ান্টস (অবশিষ্ট নেই), চেন্নাই সুপার কিংস (₹২.৯৫ কোটি), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (₹১.৫৫ কোটি), রাজস্থান রয়্যালস (₹০.৯৫ কোটি), কলকাতা নাইট রাইডার্স (₹০.৪৫ কোটি), গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (₹০.১৫ কোটি) এবং বাকী তিনটি দল – মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস (₹০.১০ কোটি)।

নতুন খেলোয়াড়দের সই করানো ছাড়াও, দলগুলিকে চোট পাওয়া খেলোয়ায়ড়দের পরিবর্তদের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। পরিবর্ত খেলোয়াড় বা মূল খেলোয়াড়, যে কোন একজনকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি অথবা তাদের স্কোয়াডের সীমা অনুমতি দিলে উভয়কেই ধরে রাখা যাবে।

close whatsapp