টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুলকে নিয়ে আশাবাদী আকাশ চোপড়া
আপডেট করা - Oct 13, 2022 4:22 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন।আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। যদিও ভারতীয়দল অবশ্য নামবে তার প্রায় এক সপ্তাহ পরই। ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বড় ম্যাচ। সেদিনই পাকিস্তানের বিরুদ্ধে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ভারত। গতবারের হারের প্রতিশোধ যেমন মাথায় রয়েছে সকলের, তেমনই শুরুটাও অসাধারণভাবেই করতে চান তারা। সেই লক্ষ্যেই লোকেশ রাহুলকে নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুলকেই ভারতীয় দলের সেরা পারফর্মার হিসাবে দেখছেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে অস্ট্রেলিয়ার পিচে বরাবরকই ভাল খেলেন লোকেশ রাহুল। সেজন্য এবারের বিশ্বকাপে সেই লোকেশ রাহুল যদি ভারতীয় দলের সেরা পারফর্মার হন, তবে নাকি অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। এদিন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রানও কিন্তু করেছেন লোকেশ রাহুল।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল
এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের আপিএলে ৬০০ রানের গন্ডী টপকিয়েছিলেন লোকেশ রাহুল। শুধু তাই নয় তঁর ব্যাট থেকেই এসেছিল জোড়া সেঞ্চুরী। লখনউ সুপার জায়ান্টসকে দুরন্ত নেতৃত্বও দিয়েছিলে এই তারকা ক্রিকেটার। কিন্তু চোটেরপ জন্য দীর্ঘদিন মাঠেপ বাইরেও ছিলেন তিনি। যদিও এসব নিয়ে ভাবতে নানারজ আকাশ চোপড়া। তাঁর মতে লোকেশ রাহুল এবার ভারতের সেরা পারফর্মার হয়ে উঠতে পারেন।
নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ লোকেশ রাহুল ভারতীয় দলের সর্বোচ্চ রানের মালিক হতে পারেন এবার। তাঁর কাছে গোটা ২০ ওভারই বোলিং করার সুযোগ রয়েছে। শুধু তাই নয় ব্যাট হাতে নেমে শেষপর্যন্ত ব্যটিং করার দক্ষতাও রয়েছে লোকেশ রাহুলের মধ্যে। অস্ট্রেলিয়ার এই পিচ তাঁকে অনেকটাই সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হল যে ব্যাটে খুব ভাল বল পাবেন তিনি”।
চোট সারিয়ে এবার জিম্বাবোয়ে সিরিজ দিয়েই প্রত্যাবর্তন করেছিলেন লোকেশ রাহুল। যদিও সেই সিরিজটা খুব একটা ভাল যায়নি তাঁর। এমনকী এশিয়া কাপেও যে লোকেশ রাহুল খুব একচা সফল হয়েছে তা বলা চলে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে লোকেশ রাহুল করেছেন ১০৮ রান।
এরপরই অবশ্য ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন তিন। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে না খেললেও, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কিন্তু বেশ সফল হয়েছেন লোকেশ রাহুল। কেউ রান না পেলেও, লোকেশ রাহুলের ব্যাটে কিন্তু ৭৪ রান এসেছে। আর তাতে খানিকটা হলেও স্বস্তি পাচ্ছেন সকলে।