তলপেটে চোট পেয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজে অনিশ্চিত লকি ফার্গুসন

এর আগে চোটের কারণে সিরিজ থেকে বাদ পড়েছিলেন ড্যারিল মিচেল

Lockie Ferguson
Lockie Ferguson. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

নিউজিল্যান্ড ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও একটি বাধার সম্মুখীন হয়েছে কারণ কিউই এক্সপ্রেস পেসার লকি ফার্গুসন পেটের চোটের কারণে বাংলাদেশ ও পাকিস্তান সমন্বিত চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়তে পারেন। ব্ল্যাকক্যাপস ইতিমধ্যেই ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারকে ছাড়াই সিরিজের প্রথম ম্যাচ খেলেছে। স্যান্টনার রবিবার দলে যোগ দিতে পারেন।

অ্যাডাম মিল্‌নের ফিটনেস নিয়ে চিন্তা ছিলই, এর উপর লকি ফার্গুসনও চোট পাওয়ায় কিউই টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা আরও বাড়ল। অভিজ্ঞ জুটি টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট ছাড়া নিউজিল্যান্ডের পেস বোলিং বিভাগে এই মুহূর্তে খুব বেশী নির্ভরযোগ্য বিকল্প নেই।

প্রধান কোচ গ্যারি স্টেডের মতে ফার্গুসনের চোট গুরুতর নয়, তবে কাফ মাসলের স্ট্রেনের কারণে তিনি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি, তাই এবার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে দল। স্টেড প্রকাশ করেছেন যে এই মাসের শেষের দিকে আইসিসি মেগা ইভেন্টের আগে ফিটনেস ফিরে পাওয়ার জন্য পেসার পুরো ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচও না খেলতে পারেন।

“এই মুহূর্তে লকির একটু চোট আছে। আমরা শুধু সেটাই ম্যানেজ করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বকাপ শুরু হওয়ার আগে যেন লকি খেলতে প্রস্তুত হয়। সে আমাদের বোলিং লাইন-আপে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য।দুর্ভাগ্যবশত চোটের কারণে সে গত বছরের বিশ্বকাপে খেলতে পারেনি,” স্টেড একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন।

“আমি বলতে চাই যে আমরা এটি সম্পর্কে সচেতন এবং আমরা নিশ্চিত করতে চাই যে সে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলির জন্য যেন প্রস্তুত হয়। এমন সম্ভাবনাও রয়েছে [পুরো ত্রিদেশীয় সিরিজে তাঁর অনুপস্থিত থাকা]। আমরা শুধু দেখব যে আগামী কয়েক দিনের চিকিৎসায় সে কীভাবে প্রতিক্রিয়া জানায়,” নিউজিল্যান্ডের কোচ আরও বলেছেন।

টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের আগে সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী ড্যারিল মিচেল

এদিকে, নিউজিল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটিংয়ের অন্যতম ভরসা ড্যারিল মিচেল শুক্রবার অনুশীলনের সময় আঙুলে চোট পান এবং ফ্র্যাকচারের কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ফিট হওয়ার আশা করছেন মিচেল।

“অবশ্যই, আদর্শ সময় নয় তবে হাতে কোথায় ফ্র্যাকচারটি আছে সেই নিয়ে সুসংবাদ পেয়েছি এবং বুঝতে পারা যাবে দুই সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হওয়াযাবে কি না,” শনিবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের আগে মিচেল স্পার্ক স্পোর্টকে বলেছেন।

close whatsapp